অ্যাকাউন্টে যুবসাথীর টাকা আসেনি? কবে পাবেন টাকা? কিভাবে Yuba Sathi Status Check করবেন! এখনই ফোন করুন এই নম্বরে, মিলবে সমাধান!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো গতকাল থেকেই বাংলার যুব সাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে।  এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে।  ইতিমধ্যেই অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে এখনও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা না এসে থাকে, তাহলে চিন্তার কিছু নেই।  খুব সহজেই আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

কিভাবে আবেদন স্ট্যাটাস চেক করবেন এবং টাকা না পেলে কী করবেন—এই সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁর নিজস্ব এক্স (X) হ্যান্ডেলে জানান, “আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে একটা বিশেষ কাজ আমরা করেছি।  ‘যুবসাথী’ প্রকল্পে টাকা দেবার কথা ছিল আগামী এপ্রিল মাস থেকে।  আজকের দিনে যুবসমাজকে সম্মান জানিয়ে গতকাল থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়া আমরা শুরু করেছি।  গতকাল থেকেই প্রায় ১ কোটি আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে টাকা যাওয়া শুরু হয়ে গেছে।  আমি সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।”

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত নথি দরকার, তা হলো –

১) একটি বৈধ মোবাইল নম্বর,
২) আধার কার্ড,
৩) ভোটার কার্ড,
৪) পাসপোর্ট সাইজের কালার ফটো,
৫) সিগনেচার,
৬) ব্যাংকে পাশবই / বাতিল চেক,
৭) মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড,
৮) মাধ্যমিক বা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট বা সার্টিফিকেট,
৯) জাতিগত শংসাপত্র সার্টিফিকেট(SC/ST/OBC) যদি থাকে দিতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেন, আগামী ১লা এপ্রিল নয়, বরং ৭ই মার্চ থেকেই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা বেকার ছেলে-মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।  তবে অনেক আবেদনকারীর অভিযোগ, এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছায়নি।  বিষয়টি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে অনেকের মধ্যে।

এই প্রসঙ্গে আজ মথুরাপুরের গোপীনাথপুর মাঠের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল থেকেই যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার।  তবে আজ রবিবার ব্যাংক বন্ধ থাকায় অনেকের অ্যাকাউন্টে টাকা এখনও জমা হয়নি।

তিনি আরও বলেন, যারা এখনও টাকা পাননি তারা আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে যাবেন।

বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে কোনো সমস্যা, অভিযোগ বা আবেদন স্ট্যাটাস জানতে পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া বিভাগের তরফ থেকে একটি যুবসাথী হেল্পডেস্ক নম্বর চালু করা হয়েছে।  হেল্পডেস্ক নম্বরটি হলো – 6292248888। এই নম্বরে কল করে আবেদনকারীরা তাদের আবেদন সংক্রান্ত তথ্য, স্ট্যাটাস কিংবা যেকোনো অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তবে মনে রাখতে হবে, এই হেল্পডেস্ক নম্বরে সরকারি ছুটির দিন এবং শনিবার-রবিবার ছাড়া অন্য যেকোনো দিনে কল করা যাবে।  কল করার সময়সীমা হলো সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত।  এই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনকারীরা কল করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি – Banglar Yuba Sathi Status Check Online 2026 –

১) সর্বপ্রথম আপনাকে যুব ও ক্রীড়া বিভাগের তরফ থেকে চালু করা বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর বাংলার যুবসাথী প্রকল্পের পোর্টালের হোম পেজে থাকা Application Status এ ক্লিক করুন। পরবর্তী পেজে Check Status এ ক্লিক করুন।

৩) এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর দিয়ে Status Check করে দেখুন আবেদনের স্থিতি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

বাংলার যুবসাথী প্রকল্প Ststus Check – Banglar Yuba Sathi Status Check Link:- Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।