JMI RCA Application Form 2026: সিভিল সার্ভিসের কোচিং নিতে চান বিনামূল্যে? ১ এপ্রিল থেকে জামিয়ায় শুরু হচ্ছে আবেদন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সিভিল সার্ভিস বা ইউপিএসসি (UPSC) পরীক্ষার মাধ্যমে দেশের আমলা হওয়ার স্বপ্ন দেখছেন? কিন্তু সঠিক কোচিং বা গাইডেন্সের অভাবে পিছিয়ে পড়ছেন? তবে আপনার জন্য নিয়ে এল এক বিশেষ সুযোগ দিল্লির স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) ।  ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য তাদের ‘রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি’ (RCA)-তে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর ফলে তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সংখ্যালঘু, তফশিলি জাতি (SC), তফশিলি জনজাতি (ST) এবং নারী প্রার্থীদের জন্য সিভিল সার্ভিসের কোচিং ও হস্টেল সুবিধা দেবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, আগামী কাল, অর্থাৎ ১ এপ্রিল থেকে অনলাইনে ভর্তির ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পোর্টালে admission.jmi.ac.in গিয়ে আবেদন করতে হবে।  আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ২৬ মে।

এরজন্য দিতে হবে প্রার্থীদের ভর্তি পরীক্ষা।  যা আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে দেশের ১৩টি শহর কলকাতা, দিল্লি, পাটনা, লখনউ, হায়দরাবাদ, জয়পুর, শ্রীনগর, জম্মু, গুয়াহাটি, মুম্বই, বেঙ্গালুরু, কালিকট এবং রাঁচি এ।  এছাড়াও পরীক্ষার ফল প্রকাশ করবে, ৭ আগস্ট এবং ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি পরীক্ষা দুটো পেপারে হবে।  প্রথম পেপারে থাকবে অবজেক্টিভ ধরনের সাধারণ জ্ঞান ও CSAT। দ্বিতীয় পেপারে থাকবে প্রবন্ধ লিখন।  সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।  এরপর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দিতে হবে।

জানা গেছে, এই কোচিং মোট ১০০টি আসন রয়েছে।  নির্বাচিত ছাত্রছাত্রীরা বিনামূল্যে কোচিংয়ের পাশাপাশি হস্টেলে থাকার সুযোগ পাবেন।  এছাড়া ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, নিয়মিত মক টেস্ট, উত্তরপত্র মূল্যায়ন এবং ইন্টারভিউ প্রস্তুতির বিশেষ ব্যবস্থা থাকবে।

তবে আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে।  আবেদন ফি ১৩২৫ টাকা। কোচিং ও থাকার জন্য আলাদা খরচ না থাকলেও ভর্তির সময় ৭০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে, যা পরে ফেরত দেওয়া হবে।  এছাড়া হস্টেল রক্ষণাবেক্ষণের জন্য মাসে ১০০০ টাকা এবং খাবারের জন্য প্রায় ২৫০০–৩০০০ টাকা খরচ পড়বে।

সবশেষে উল্লেখযোগ্য বিষয় হল, Jamia Millia Islamia এর আবাসিক কোচিং একাডেমি (RCA), সেন্টার ফর কোচিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং থেকে প্রশিক্ষণ নিয়ে ৩৮ জন প্রার্থী UPSC Civil Services Examination ২০২৫-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

Jamia Millia Islamia Upsc Coaching 2026 Application Form Notification: Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।