SIR FinalRoll-Rev2-2026: সব সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে তৈরি হলো দ্বিতীয় ফাইনাল ভোটার তালিকা, জানুন বিস্তারিত – 112

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ কয়েক মাসের টানাপোড়েন, জটিল বিচারিক প্রক্রিয়া এবং ১৫টি সাপ্লিমেন্টারি তালিকার পর অবশেষে ২০২৬ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।  ১ জানুয়ারি ২০২৬-কে ভিত্তি তারিখ ধরে এবং গত ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত সমস্ত সংশোধন ও সংযোজন মিলিয়ে প্রকাশিত হলো ‘SIR FinalRoll-Rev2 – 2026’ ভোটার তালিকা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকার আমূল সংস্কার করতে গিয়ে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ (Under Adjudication) তালিকায় চলে গিয়েছিল। এই পাহাড়প্রমাণ জট কাটাতে কমিশনকে ধাপে ধাপে ১৪টি সাপ্লিমেন্টারি তালিকা এবং সবশেষে ১৫এ (15A) সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হয়েছে।  প্রতিটি তালিকার সাথে ছিল পৃথক ‘ডিলিট লিস্ট’, যেখানে বাদ পড়া ভোটারদের তথ্য দেওয়া হয়েছিল।

এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছিল ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিককে।  দীর্ঘ কয়েক মাস ধরে তাদের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর এই ‘ফাইনাল রোল ২’ প্রকাশ করা সম্ভব হলো।  এই তালিকায় ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত হওয়া সমস্ত বিচারিক প্রক্রিয়ার পর সে সমস্ত ভোটারদের নাম চূড়ান্তভাবে ফাইনাল ভোটার লিস্ট 2 তে প্রকাশ করেছে।

তবে, বিচারবিভাগীয় আধিকারিক বা বিচারকের পর্যালোচনার পর যাদের নাম বাতিল করা হয়েছে, সেই সমস্ত ভোটারদের নামের পাশে এবার বিশেষভাবে “Deleted after Adjudication by Judicial Officer” কথাটি লিখে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৫টি সাপ্লিমেন্টারি তালিকার পর এই ‘রোল ২’ প্রকাশ পাওয়ায় রাজ্যের নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তবে যাদের নাম এই তালিকায় নেই বা বাদ পড়েছে, তাদের জন্য রাজ্যে গঠিত বিশেষ আপিল ট্রাইব্যুনালই এখন শেষ আইনি ভরসা বলে মনে করা হচ্ছে।

জেলা ভিত্তিক ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড লিংক

SL জেলা ডাউনলোড
1 আলিপুরদুয়ার PDF Download
2 বাঁকুড়া PDF Download
3 বীরভূম PDF Download
4 কোচবিহার PDF Download
5 দক্ষিণ দিনাজপুর PDF Download
6 দার্জিলিং PDF Download
7 হুগলি PDF Download
8 হাওড়া PDF Download
9 জলপাইগুড়ি PDF Download
10 ঝাড়গ্রাম PDF Download
11 কলকাতা PDF Download
12 কালিম্পং PDF Download
13 মালদা PDF Download
14 মুর্শিদাবাদ PDF Download
15 নদিয়া PDF Download
16 উত্তর ২৪ পরগনা PDF Download
17 দক্ষিণ ২৪ পরগনা PDF Download
18 পশ্চিম বর্ধমান PDF Download
19 পূর্ব বর্ধমান PDF Download
20 পশ্চিম মেদিনীপুর PDF Download
21 পূর্ব মেদিনীপুর PDF Download
22 পুরুলিয়া PDF Download
23 উত্তর দিনাজপুর PDF Download

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।