★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কাল দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুথে আবার ভোট: দেখে নিন আপনার বুথ তালিকায় আছে কি না

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।  গত বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কিছু জায়গায় বুথ দখল ও অনিয়মের অভিযোগ উঠেছিল।  সেই অভিযোগের ভিত্তিতে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আজ স্ক্রুটিনি রিপোর্ট জমা দেন।  সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই আগামী শনিবার (২ মে) নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  আগামীকাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে এই ১৫টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশনের ঘোষণা অনুযায়ী, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথে এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে এই পুনর্নির্বাচন হবে।  অন্যদিকে, ফলতা বিধানসভা কেন্দ্রের ১৭০ ও ১৮৯ নম্বর বুথ নিয়ে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে।  কমিশন সূত্রে খবর, সেখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া এবং ইভিএমে ‘টেপ’ লাগিয়ে রাখার মতো ঘটনা ধরা পড়েছে।  যদিও ফলতা নিয়ে কমিশন এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করেনি, তবে এই ১৫টি বুথে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।