আপনার কি বাইক বা গাড়ি রয়েছে? তাহলে কিভাবে পলিউশন সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন? চলুন জেনে নেওয়া যাক। কেননা, বর্তমানে প্রতিটি গাড়ি বা বাইকের জন্য পলিউশন সার্টিফিকেট (PUC) থাকা বাধ্যতামূলক। অন্যথায় ট্রাফিক পুলিশ আপনাকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন।
পলিউশন সার্টিফিকেট (PUC) কী?
পলিউশন সার্টিফিকেট বা PUC (Pollution Under Control) হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। PUC সার্টিফিকেট এর মাধ্যমে এটি প্রমাণ হয়ে থাকে যে, আপনার গাড়ি বা বাইক থেকে নির্গত ধোঁয়া অতিরিক্ত বায়ু দূষণ ছড়াচ্ছে কিনা। অর্থাৎ আপনার যানবাহন থেকে নির্গত ধোঁয়া কতটা পরিবেশ দূষণ করছে নাকি সরকার নির্ধারিত পরিবেশগত মানদণ্ডের ভেতরে আছে।
পলিউশন সার্টিফিকেট (PUC) ডাউনলোড করার উপায় – PUC Certificate Online Download Process Step By Step
১) সর্বপ্রথম আপনাকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এর PUC পোর্টালে আসতে হবে। পোর্টালের লিংকটি সরাসরি নিচে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালেও আসতে পারবেন।

২) এরপর পোর্টালে থাকা PUC Certificate অপশনটি বেছে নিন।
৩) পরবর্তী পেজে আপনার গাড়ির Registration Number উল্লেখ করুন ও শেষ ৫ সংখ্যার Chassis Number নির্দিষ্ট বক্সে উল্লেখ করে ক্যাপচার কোড বসিয়ে PUC Details এ ক্লিক করুন।

৪) আপনার গাড়ির PUC ডিটেইলস দেখাবে, এখন “Print / Download” অপশনে ক্লিক করে PDF ডাউনলোড করুন।
PUC Certificate Download PDF Online Link:- Download Now
PUC Certificate Download Website Link:- Click Now

