নির্বাচনী পর্যবেক্ষক থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস (IAS) অফিসার ডঃ সুব্রত গুপ্ত।  ৯ মে, ২০২৬ তারিখে নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশক্রমে ডঃ সুব্রত গুপ্তকে অবিলম্বে এই পদে নিয়োগ করা হচ্ছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় ভারতের নির্বাচন কমিশন ডঃ সুব্রত গুপ্তকে বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছিল।  নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর কমিশন তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।  এরপরই রাজ্য সরকার অভিজ্ঞ এই আমলাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসার সিদ্ধান্ত নিল।

সুব্রত গুপ্ত ভারতের প্রশাসনিক মহলে একজন অত্যন্ত মেধাবী ও দক্ষ আমলা হিসেবে পরিচিত।  ১৯৯০ ব্যাচের এই আইএএস অফিসার আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) থেকে পিএইচডি এবং বিদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।  দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে তিনি পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।  এছাড়া কেন্দ্র সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব হিসেবেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।