রাজ্য প্রশাসনে রদবদল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব (PS) হিসেবে নিযুক্ত হলেন আইএএস অফিসার শ্রী শান্তনু বালা। দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) তথা ২০১৭ ব্যাচের আইএএস শান্তনু বালা হতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রীর প্রধান ছায়াসঙ্গী।
শপথ গ্রহণের পরেই ময়দানের পিডব্লিউডি টেন্টে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, রাজ্য প্রশাসনের রদবদল এবং রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়ে সেখানে প্রাথমিক রূপরেখা তৈরি হয়। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে আইএএস শান্তনু বালার নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে রাজ্যপাল আর এন রবির সম্মতিক্রমে অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডের সাক্ষর।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন