খান স্যারসহ ৮ অনলাইন শিক্ষকের বিরুদ্ধে অঞ্জনা ওম কাশ্যপের ২ কোটি টাকার মানহানির মামলা, আগামীকাল শুনানি!

Anisa Zeba
By
Anisa Zeba
রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভাবেন ও লেখেন। সমাজ, রাজনীতি এবং চলমান ঘটনাবলির উপর নজর রেখে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিবেদন তুলে ধরাই তাঁর আগ্রহ। বর্তমান সময়ের...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ ‘আজ তাক‘ (Aaj Tak) সংবাদকর্মী ও ম্যানেজিং এডিটর অঞ্জনা ওম কাশ্যপ (Anjana Om Kashyap) এবং TV Today Network বিহারের প্রসিদ্ধ অনলাইন ও অফলাইন শিক্ষক খান স্যার ওরফে ফয়সাল খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন দিল্লি হাইকোর্টে (Delhi High Court)।  আগামীকাল বিচারপতি নিনা বানসাল কৃষ্ণার (Neena Bansal Krishna) তত্ত্বাধীন অবকাশকালীন বেঞ্চে এর শুনানি হবে।  ঘটনার সূত্রপাত ৩রা মে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং বাকি অন্যান্য পরীক্ষায় সরকারের গাফিলতি ও দুর্নীতিকে কেন্দ্র করে।  বিভিন্ন অনলাইন ও অফলাইন শিক্ষকেরা এর বিরুদ্ধে আওয়াজ তোলেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খান স্যার ওরফে ফয়সাল খান, অভিনব শর্মা (Abhinay Maths), ববিতা ত্যাগী, অলক পাণ্ডে (PW Founder), বিকাশ দিব্যকীর্তি (Drishti IAS) এবং আরও কিছু শিক্ষক।  দুর্নীতির বিষয়টি বারবার অনলাইন শিক্ষকদের মাধ্যমেই বেশি উঠে এসেছে।  আর সেখান থেকেই সমস্যার সূচনা হয়।  গত ৩১শে মে নিট পরীক্ষার একটি লাইভ ডিবেটে এমন মন্তব্য করে বসেন আজ তাক সাংবাদিক অঞ্জনা। 

তিনি শিক্ষকদের “স্টার টিচার্স” বলে কটাক্ষ করেন এবং মন্তব্য করেন যে তাঁরা “ফ্রড” (frauds) ও “ভুল বিশ্লেষক” (wrong explainers)।  এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) বিভিন্ন মহল থেকে তাঁর তীব্র সমালোচনা শুরু হয়।  তাঁদের মধ্যে খান স্যার অন্যতম।  তিনি ওনার নাম ও TV Today Network উল্লেখ করে “বিকাউ সাংবাদিক“, “চাটুকার“, “ফেক নিউজের দোকান“, “দালাল” ইত্যাদি বলে সম্বোধন করেন।  এর জেরেই খান স্যার ও আরও সাতজন অনলাইন শিক্ষকের বিরুদ্ধে এই ২ কোটি টাকার মামলা করেছেন অঞ্জনা ওম কাশ্যপ, যাঁদের মধ্যে অন্যতম হলেন খান স্যার (ফয়সাল খান)।

Share This Article
রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভাবেন ও লেখেন। সমাজ, রাজনীতি এবং চলমান ঘটনাবলির উপর নজর রেখে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিবেদন তুলে ধরাই তাঁর আগ্রহ। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজ ভাষায় পাঠকদের কাছে পৌঁছে দিতে তিনি নিয়মিত লেখালেখি করেন।