নতুন myAadhaar পোর্টাল চালু: ডকুমেন্ট ছাড়াই Aadhaar ঠিকানা পরিবর্তন, বাবা/স্বামীর নাম সংশোধন করুন অনলাইনে

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সমস্ত আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। নতুন myAadhaar পোর্টাল চালু হয়েছে।  এখন এই নতুন পোর্টালের মাধ্যমে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ আরও সহজে করা যাবে।  নতুন myAadhaar পোর্টালটি আগের তুলনায় আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারবান্ধব করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক, নতুন myAadhaar পোর্টাল থেকে কীভাবে পরিষেবার সুবিধা গ্রহণ করবেন।

নতুন myAadhaar পোর্টালের মাধ্যমে কীভাবে অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন করবেন, চলুন দেখে নেওয়া যাক।  এখন সহজেই বিবাহিত মহিলারা বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় আধার কার্ড স্থানান্তর (Address Update) করতে পারবেন।  এছাড়াও, আধার কার্ডে ঠিকানা ভুল থাকলে HoF (Head of Family) ভিত্তিক পদ্ধতিতে কোনো ঠিকানার ডকুমেন্ট আপলোড ছাড়াই ঠিকানা সংশোধনের আবেদন করা যাবে।

আধার কার্ডে ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে Uidai এর তরফে, যা অনলাইনে পেমেন্ট করতে হবে।  আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হয়েছে কীভাবে নতুন myAadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন করবেন।

New myAadhaar Portal Address Change/Update / After Marriage Address Change Online 2026 Step By Step

১) সর্বপ্রথম আপনাকে myaadhaar beta এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Update Service > Update Address এর পাশে → চিহ্নে ক্লিক করুন।

৩) এরপর যে আধার কার্ডধারীর আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন বা বাবা/ স্বামীর নাম যুক্ত করতে চাচ্ছেন, তার আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে লগইন করুন।

৪) পরবর্তী পেজে Using your family member’s Aadhaar এ থাকা Start এ ক্লিক করুন।  পরবর্তী পেজে আপনার স্বামীর বা বাবার আধার কার্ড নম্বর উল্লেখ করুন (আপনার যা প্রযোজ্য)।  এরপর নিচে সম্পর্ক সিলেক্ট করে T&C বক্সে টিক মার্ক করে Next করুন।

৫) এরপর পরবর্তী পেজে ৭৫ টাকা অনলাইন পেমেন্ট করুন।  পেমেন্ট করার পর Log Out করে এখন স্বামী বা বাবার যার আধার নং উল্লেখ করেছেন তার আধার নম্বর উল্লেখ করে লগইন করুন।

৬) এরপর হোম পেজে থাকা Check Service Status And Drafts এ থাকা Review Request এ ক্লিক করে Approved এ ক্লিক করুন।  তাহলেই আবেদন হয়ে যাবে।

৭) আধার কার্ডের ঠিকানা সংশোধন / পরিবর্তন হয়ে গেলে অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।  এছাড়াও নতুন ঠিকানায় একটি পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড চলে আসবে।

Aadhar Card Address Change Online Apply Link:- Click Now 

আধার কার্ড ঠিকানা পরিবর্তন অনলাইন নতুন পোর্টাল লিংকঃ- ক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।