West Bengal Budget 2026: চুক্তিভিত্তিক সরকারি বাস কন্ডাক্টরদের বেতন বাড়ল, মাসিক পাবেন ১৬ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের সরকারি বাস পরিষেবায় কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের জন্য বড় সুখবর।  ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (STC) অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর আগে এই কর্মীরা প্রতি মাসে ১৩,৫০০ টাকা পারিশ্রমিক পেতেন।  নতুন ঘোষণার ফলে তাদের মাসিক বেতন ২,৫০০ টাকা বেড়েছে। দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করা বহু কর্মী এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

এই বেতন বৃদ্ধি রাজ্যের সরকারি পরিবহণ সংস্থাগুলির অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের জন্য প্রযোজ্য।  এর মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (West Bengal Transport Corporation – WBTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (South Bengal State Transport Corporation – SBSTC) এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (North Bengal State Transport Corporation – NBSTC)।

তবে বাজেট ঘোষণায় এই বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে বা কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে পরবর্তী সময়ে নির্দেশিকা জারি করা হতে পারে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।