বাজেটে আশাকর্মীদের জন্য বড় ঘোষণা, মাসিক সাম্মানিকে ৫,০০০ টাকা বৃদ্ধি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের আশাকর্মীদের জন্য বড় সুখবর।  ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আশাকর্মীদের মাসিক সাম্মানিক বেতন ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর আগে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশাকর্মীরা মাসিক ৬ হাজার ২৫০ টাকা সাম্মানিক বেতন পেতেন।  রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর প্রথম বাজেটেই তাঁদের জন্য বড় ঘোষণা করা করেছে।  বাজেটে মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এখন থেকে তাঁরা মোট ১১,২৫০ টাকা মাসিক সাম্মানিক পাবেন।

এদিন অর্থ মন্ত্রী জানান, আশাকর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।  তাঁরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরামর্শ দেন, শিশুদের টিকাকরণে সাহায্য করেন, স্বাস্থ্য সচেতনতা বাড়ান এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাই, সরকার আশাকর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম ও মানুষের সেবার স্বীকৃতি হিসেবেই এই সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে।  এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার আশাকর্মী সরাসরি উপকৃত হবেন।  মাসিক আয় বাড়ায় তাঁদের আর্থিক চাপও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।