★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

‘ভাইপোর সেবাশ্রয় স্ক্যাম’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু, দাবি—’একে কেউ বাঁচাতে পারবে না’

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ শনিবার বিধানসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু।  তাঁর দাবি, এটি একটি “বড় স্ক্যাম“।  বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে বহু সাধারণ মানুষ গুরুতর ক্ষতির শিকার হয়েছেন।  কারও হাত কেটে বাদ দিতে হয়েছে, কারও পা বাদ গিয়েছে, আবার কেউ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।  তাঁর অভিযোগ, চিকিৎসার নামে একাধিক অনিয়ম হয়েছে।  মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দিয়ে রোগী দেখানো, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফির যন্ত্র নিয়মবহির্ভূতভাবে ব্যবহার-সহ একাধিক অভিযোগ তদন্তের আওতায় রয়েছে বলে তিনি দাবি করেন।

বিধানসভায় বক্তব্যের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁকে ‘চিটিংবাজ ভাইপো’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।  তাঁর কথায়, “এটি শুধু চিকিৎসায় গাফিলতির ঘটনা নয়, খুনের মামলার মতো গুরুতর অপরাধ। একে কেউ বাঁচাতে পারবে না।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় দফতরগুলিকেও জানানো হয়েছে।  তবে তদন্ত চলায় এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।  সেবাশ্রয় প্রকল্প নিয়ে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।