★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

আসামের বন্যাদুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা দিলেন গৌতম আদানি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উজান আসামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি।  শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী জানান, অনলাইনের মাধ্যমে এই অনুদান দিয়েছেন গৌতম আদানি।  তিনি বলেন, বরাবরের মতোই প্রচারের আড়ালে থেকে শুধু আর্থিক সহায়তাই নয়, বন্যাদুর্গত হাজারো পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতেও আদানি গ্রুপ কাজ করছে।

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আসামের মানুষের প্রতি গৌতম আদানির আন্তরিকতা এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর মানসিকতা প্রশংসার যোগ্য।  তাঁর এই অনুদান রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

আসামে কয়েক সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও প্রায় ১ লাখ ৯৩ হাজার মানুষ বন্যার প্রভাবে রয়েছেন।  বহু বাড়িঘর, সড়ক ও কৃষিজমির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি সংগঠন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমাজের বিভিন্ন স্তর থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান আসছে।  এই তহবিলের প্রতিটি টাকা সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করে বন্যাদুর্গত মানুষের সহায়তা এবং পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।