এখানে বিজেপি ১০০ বছর থাকবে— অন্নপূর্ণা নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগে বড় দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর রিলসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া টিম বিষয়টির উপর নজর রাখছে এবং মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।  তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানান তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী বলেন, “যারা মিথ্যা তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে রাখছি। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই। আমাদের সোশ্যাল মিডিয়া টিম সব রিলস ও পোস্টের উপর নজর রাখছে।”

এই প্রসঙ্গে তিনি নূর আলম ও মেহবুব নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেন, তাঁরা মহিলাদের দিয়ে ভিডিও তৈরি করিয়ে রিলস পোস্ট করছেন।  নূর আলমকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন,

আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি, কোনওদিনও দেবেন না। আপনার ভোটের জন্য আমরা রাজনীতি করি না।

এরপরই রাজনৈতিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,

এখানে বিজেপি ১০০ বছর থাকবে।  এই লোকেদের আর ফেরত আসার কোনও সুযোগ নেই। ফলতার পরে রেজিনগর, নন্দীগ্রাম দেখবেন।  এরপর কলকাতা ও হাওড়া কর্পোরেশনও দেখবেন।

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসে ১৭ আগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।  এছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে বলেও তিনি জানান।

শেষে তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।  যোগ্য উপভোক্তারা নির্ধারিত সময়েই প্রকল্পের সুবিধা পাবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।