উপনির্বাচনের আগে নন্দীগ্রামে পরপর বড় ঘটনা। প্রথমে মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করলেন। এরপর নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন কংগ্রেস প্রার্থী।
পুলিশ সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় মিলন প্রধানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর থেকেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানা যায়। পরে জেলা পুলিশের সূত্রে তাঁর গ্রেফতারির খবর সামনে আসে।
শনিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হতে পারে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে তাঁর শিবির। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। মমতার বক্তব্য, নন্দীগ্রাম নিয়ে এই সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে রেখেছিলেন।
অন্যদিকে, শুক্রবারই মনোনয়ন প্রত্যাহার করেন মমতা-শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মমতার দাবি, তাঁকে ভয় দেখানো হয়েছিল এবং তাঁর সন্তানকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আর এর পরেই মমতার সমর্থন পাওয়া কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি ঘিরে নন্দীগ্রামে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
