★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

পুজোর আগেই জোড়া উপনির্বাচন বঙ্গে, নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট ৬ অক্টোবর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০২৬-এর বিধানসভা ভোটের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের নির্বাচনের দামামা।  দুর্গাপুজোর আবহেই পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ দুই কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন।  আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার ওই দুই আসনে ভোটগ্রহণ করা হবে। গণনার দিন ধার্য হয়েছে ৯ অক্টোবর, শুক্রবার।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর বুধবার এই উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার।  তার পরের দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি বা যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর, শনিবার। সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া আগামী ১১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে দিল্লির নির্বাচন সদন

গত বিধানসভা নির্বাচনে জয়ের পরেই এই দুই আসন বিধায়কশূন্য হয়ে পড়েছিল। নন্দীগ্রামে জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে ভবানীপুর আসন থেকেও জয়লাভ করেছিলেন।  পরবর্তীতে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে।  অন্য দিকে, রেজিনগর আসনে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।  তিনি একই সঙ্গে নওদা আসন থেকেও জয়ী হওয়ায় পরবর্তীতে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।