কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট! বদলে গেল Status, কারা পাবেন টাকা আর কার আবেদন বাতিল? রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কৃষক বন্ধু Status-এ নতুন করে কী লেখা থাকছে, প্রতিটি Status-এর অর্থ কী এবং Status অনুযায়ী কৃষকদের কী করতে হবে—জানুন বিস্তারিত।
এর পাশাপাশি, কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, কার আবেদন Approved হয়েছে, কার আবেদন বাতিল হয়েছে এবং কোন Status থাকলে কী পদক্ষেপ নিতে হবে—সবকিছু সহজ ভাষায় এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
কৃষি দপ্তরের তরফে গত ৩ জুলাই ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় জানানো হয়, কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের মাধ্যমে এতদিন ধরে যে সমস্ত কৃষক আর্থিক সুবিধা পেয়ে আসছেন, তাঁদের আবেদন পুনরায় Verification, Rationalization এবং Revalidation-এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচাই করতে হবে।
এই নির্দেশের পর উপভোক্তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়। বর্তমানে সেই যাচাই প্রক্রিয়ার পর কৃষক বন্ধু আবেদনের Status-এ বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কারও আবেদন Approved হয়েছে, আবার কারও আবেদনে অন্য Status দেখাচ্ছে।
তবে বর্তমানে কৃষক বন্ধু Revalidation-এর পর Status-এ বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে Direct Benefit Transfer (DBT) পদ্ধতি ব্যবহার করা হয়।
তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active রয়েছে কি না, তা অবশ্যই যাচাই করে নিন। অনলাইনের পাশাপাশি নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়েও DBT Link-এর Status Check করা যায়। DBT Link না থাকলে বা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চাইলে, ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে DBT Link করা বা পরিবর্তন করা সম্ভব।
কৃষক বন্ধু নতুন প্রকল্পের Status কীভাবে চেক করবেন?
আপনার কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে, তা খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –
Step 1: অফিসিয়াল পোর্টালে যান
সবার প্রথমে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। চাইলে আমাদের প্রতিবেদনে দেওয়া সরাসরি লিঙ্কে ক্লিক করেও অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারবেন।
Step 2: নথিভুক্ত কৃষকের তথ্য দেখুন
অফিসিয়াল পোর্টালের Home Page-এ থাকা “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার সুবিধা অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর—এই তথ্যগুলির মধ্যে যেকোনও একটি নির্বাচন করুন।
নির্বাচিত তথ্যটি নির্দিষ্ট বক্সে লিখে, বক্সে টিক মার্ক করে যাচাই সম্পন্ন করে Search করুন।
Step 3: আপনার Status দেখুন
Search করার পর আপনার কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য স্ক্রিনে দেখানো হবে। সেখানে Status লেখা ঘরে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। সেখানে Approved, Pending, Rejected, Present in PM-Kisan ইত্যাদি বিভিন্ন ধরনের Status দেখা যেতে পারে।
কৃষক বন্ধু Status-এ কী লেখা থাকলে তার অর্থ কী?
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের Status Check করার পর বিভিন্ন ধরনের Status দেখা যেতে পারে। প্রতিটি Status-এর অর্থ এক নয়। আপনার Status-এ কী লেখা রয়েছে এবং তার ভিত্তিতে কী করণীয়, তা নিচে সহজভাবে জেনে নিন।
১. ADA Approved
আপনার কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের Status-এ যদি “ADA Approved” লেখা থাকে, তাহলে সাধারণভাবে এর অর্থ আপনার আবেদন সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদিত হয়েছে এবং Revalidation/Verification প্রক্রিয়ায় আপনার আবেদন Approved হয়েছে। অর্থাৎ, আপনি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।
২. Pending at Agent End
আপনার Status-এ যদি “Pending at Agent End” লেখা থাকে, তাহলে আপনার আবেদন এখনও সংশ্লিষ্ট পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। Revalidation বা জমা দেওয়া নথিপত্রের যাচাই সম্পূর্ণ না হওয়ার কারণেও এই ধরনের Status দেখা যেতে পারে।
এই Status দীর্ঘদিন পরিবর্তন না হলে বা আপনার নথিপত্র নিয়ে কোনও সমস্যা থাকলে, নিকটবর্তী কৃষি দপ্তর/কৃষি অফিসে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিন।
৩. Present in PM-Kisan
আপনার কৃষক বন্ধু Status-এ যদি “Present in PM-Kisan” লেখা থাকে, তাহলে এর অর্থ আপনার তথ্য PM-Kisan প্রকল্পের সঙ্গে যুক্ত/নথিভুক্ত হিসেবে সিস্টেমে দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে জানিয়েছেন, রাজ্যর কৃষকেরা যারা PM Kisan প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাঁরা অতিরিক্ত ৩ হাজার অর্থাৎ বাৎসরিক ৯ হাজার টাকা করে PM Kisan প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।
৪. ADA Rejected
আপনার Status-এ যদি “ADA Rejected” লেখা থাকে, তাহলে আপনার কৃষক বন্ধু আবেদন সংশ্লিষ্ট পর্যায়ে Rejected বা বাতিল হয়েছে।
আবেদন বাতিল হওয়ার কারণ জানতে আপনার নিকটবর্তী কৃষি দপ্তর/কৃষি অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার আবেদনের Rejection Reason এবং পুনরায় আবেদন বা প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে কি না, তা জানতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংকে আসতে পারে?
এখন সবচেয়ে বড় প্রশ্ন, কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে?
কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে পাঠানো হবে। এর আগে কৃষক বন্ধু প্রকল্পে রবি ও খরিফ মরশুমে দুই কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হত। প্রচলিত কাঠামো অনুযায়ী, যোগ্য কৃষকরা বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং ন্যূনতম ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন।
তবে ২০২৬ সালে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা ঠিক কত টাকা করে দেওয়া হবে এবং কোন নির্দিষ্ট তারিখে টাকা পাঠানো হবে, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সরকারি বিজ্ঞপ্তি আমাদের হাতে নেই। তাই এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ বা টাকার অঙ্ক নিশ্চিত করে বলা ঠিক হবে না।
তবে যাঁদের কৃষক বন্ধু Status-এ “ADA Approved” দেখাচ্ছে, তাঁদের আবেদন সংশ্লিষ্ট যাচাই/অনুমোদনের পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। পরবর্তী সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে।
তাই এখনই আপনার কৃষক বন্ধু Status এবং ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active রয়েছে কি না, তা যাচাই করে রাখুন। সরকারের তরফে টাকা পাঠানোর বিষয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেই অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।
Krishak Bandhu Status Check Direct Link:- ক্লিক করুন
কৃষক বন্ধু নতুন প্রকল্প স্ট্যাটাস চেক লিংকঃ- Click Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
