★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পেট্রোল পাম্পে UPI নিয়ে বড় সিদ্ধান্ত! ২০০০ টাকার বেশি তেল কিনলে দিতে হবে নগদ, আসল কারণ জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পেট্রোল পাম্পে UPI পেমেন্ট নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।  ২০০০ টাকার বেশি লেনদেনে MDR বা মার্চেন্ট চার্জ নিয়ে আপত্তি তুলেছেন দেশের পেট্রোল পাম্প ডিলারদের একাংশ।  তাঁদের বক্তব্য, এই অতিরিক্ত খরচ বহন করা তাঁদের পক্ষে কঠিন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ডিলারদের একাংশের দাবি, ২০০০ টাকার বেশি তেল কেনার ক্ষেত্রে UPI লেনদেনে চার্জ দিতে হলে তাঁরা ওই ধরনের পেমেন্ট নেওয়া বন্ধ করতে পারেন।  সে ক্ষেত্রে গ্রাহকদের নগদে টাকা মেটাতে হবে।

বিষয়টি নিয়ে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন (AIPDA) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিঠি দিয়েছে।  সেখানে বলেছে ২০০০ টাকার বেশি লেনদেনে পেট্রোল পাম্পগুলিকে MDR থেকে ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে।

ডিলারদের মূল যুক্তি, পেট্রোল-ডিজেল বিক্রি করে তাঁদের লাভের মার্জিন খুব বেশি নয়।  এছাড়াও সংগঠনের দাবি, প্রতি লিটারে প্রায় ২.৪০ থেকে ৩.৪০ টাকা মার্জিনের মধ্যে তাঁদের ব্যবসা চালাতে হয়।  ফলে বড় অঙ্কের UPI লেনদেনে অতিরিক্ত চার্জ বসলে তার প্রভাব সরাসরি আয়ে পড়বে।

পেট্রোল পাম্পে একবারে ২০০০ টাকার বেশি তেল নেওয়া বিশেষ করে চারচাকা ও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে খুবই সাধারণ।  তাই প্রতিটি এমন লেনদেনে প্রায় ৫ টাকা পর্যন্ত মাশুল দিতে হলে মাস শেষে তা বড় খরচে পরিণত হতে পারে বলে ডিলারদের দাবি।

ডিলারদের আরও বক্তব্য, পেট্রোল ও ডিজেলের দাম তাঁরা নিজেরা ঠিক করেন না।  তেল বিপণন সংস্থাগুলিই দাম নির্ধারণ করে।  তাই UPI এর খরচ সামলাতে নিজেদের মতো করে জ্বালানির দাম বাড়ানোর সুযোগও তাঁদের নেই।

তবে এখনই যে দেশের সব পেট্রোল পাম্পে UPI বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনও সিদ্ধান্ত হয়নি।  আপাতত MDR নিয়ে ডিলার সংগঠনগুলির আপত্তি এবং কেন্দ্রের কাছে দেওয়া আবেদনই সামনে এসেছে।  কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।