★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ইসলাম গ্রহণের পর বাবার হেফাজতে আয়ুষ, তাঁকে মুক্ত করল এলাহাবাদ হাই কোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উত্তরপ্রদেশের শামলির আয়ুষ মালিককে ঘিরে ধর্মান্তর ও বিয়ের মামলায় বুধবার, ১৬ সেপ্টেম্বর, বড় আইনি মোড়।  ৩১ বছর বয়সি আয়ুষকে পরিবারের হেফাজত থেকে মুক্ত করে দিল এলাহাবাদ হাই কোর্ট।  আদালতে হাজির হয়ে আয়ুষ জানান, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এবং নিজের ইচ্ছাতেই সেই ধর্ম পালন করতে চান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মামলাটি শুরু হয়েছিল আয়ুষের বন্ধু মহম্মদ সুলতানের দায়ের করা হেবিয়াস কর্পাস মামলাকে কেন্দ্র করে।  অভিযোগ ছিল, ইসলাম গ্রহণ এবং চাঁদনি কুরেশিকে বিয়ের সিদ্ধান্ত পরিবারের পছন্দ না হওয়ায় আয়ুষকে তাঁর বাবা দেবরাজ সিং মালিক বাড়িতে আটকে রেখেছেন।  গত ৯ সেপ্টেম্বর হাই কোর্ট আয়ুষকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল।  সেই নির্দেশ মেনেই বুধবার তাঁকে আদালতে হাজির করা হয়।

আদালতে আয়ুষ জানান, তিনি ২০১৪ সালেই নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন।  তাঁর দাবি, এই সিদ্ধান্তের পিছনে কোনও জোরজবরদস্তি, হুমকি, প্রলোভন বা অন্য কোনও চাপ ছিল না।  ইসলাম ধর্মের রীতিনীতি মেনেই তিনি জীবনযাপন করছেন বলেও আদালতকে জানান তিনি।  পাশাপাশি চাঁদনি কুরেশিকে বিয়ে করার ইচ্ছার কথাও স্পষ্ট করেন।

অন্য দিকে, আয়ুষের বাবা তাঁর বক্তব্যের সঙ্গে একমত হননি।  আদালতে তিনি দাবি করেন, তাঁর ছেলে প্রভাবিত বা ‘ব্রেনওয়াশড’ হয়েছেন এবং নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেননি।  ছেলের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই তিনি তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করছেন বলেও জানান বাবা।

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চ জানায়, আয়ুষ প্রাপ্তবয়স্ক এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে।  আদালতের পর্যবেক্ষণ, পরিবারের কাছে কোনও সিদ্ধান্ত গ্রহণযোগ্য না হলেই একজন প্রাপ্তবয়স্কের ধর্ম বা ব্যক্তিগত পছন্দের উপর সেই আপত্তি চাপিয়ে দেওয়া যায় না।

একই সঙ্গে জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়টিও ব্যক্তিগত স্বাধীনতার অংশ বলে উল্লেখ করেছে আদালত।  আয়ুষের বক্তব্যে তাঁর ধর্ম পালন এবং চাঁদনি কুরেশির সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের ইচ্ছা স্পষ্ট বলে আদালত জানিয়েছে।  সেই সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপের মতো কোনও আইনসঙ্গত কারণও আদালতের সামনে পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত আয়ুষকে পরিবারের হেফাজত থেকে মুক্ত করে দেয় হাই কোর্ট।  আদালত তাঁকে নিজের পছন্দের জায়গায় এবং পছন্দের ব্যক্তির সঙ্গে থাকার পাশাপাশি নিজের পছন্দের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।