★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০% শুল্ক? ট্রাম্পের নতুন আইনে বাড়ল আশঙ্কা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর আরও চাপ বাড়াতে নতুন আইন করল আমেরিকা।  শুক্রবার সেই আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নতুন আইনের ফলে রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা নির্দিষ্ট দেশগুলির পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়েছেন তিনি।  ফলে ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশকে ঘিরেও তৈরি হয়েছে আশঙ্কা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে ট্রাম্প বিলে সই করেছেন মানেই এখনই ভারতের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসে যাচ্ছে না।  নতুন আইনটি মার্কিন প্রেসিডেন্টকে সেই শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে।  সেই ক্ষমতা ব্যবহার করা হবে কি না, তা পরবর্তী সময়ে আমেরিকার প্রশাসন ঠিক করবে।

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনে ভারত। একই ভাবে রাশিয়ার তেলের বড় ক্রেতা চিন ও তুরস্কও।  রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের কারণে এই দেশগুলির উপরও আমেরিকার নতুন আইনের প্রভাব পড়তে পারে।  এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহি, কাজাখস্তান, কিরগিজস্তান, আজ়ারবাইজান-সহ রাশিয়ার সঙ্গে জ্বালানি বা বাণিজ্যিক সম্পর্ক থাকা আরও কয়েকটি দেশকে নিয়েও আলোচনা চলছে।

নতুন আইনের নাম ‘লিন্ডসে ও গ্রাহাম রাশিয়া ও ইরানকে নিষেধাজ্ঞা দেওয়ার আইন, ২০২৬’।  মার্কিন কংগ্রেসের দুই কক্ষে অনুমোদনের পর বিলটি ট্রাম্পের কাছে পাঠানো হয়েছিল।  শুক্রবার তাঁর সইয়ের পর সেটি আইনে পরিণত হয়েছে।

আইনটির মূল লক্ষ্য রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো।  রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসা থেকে আয় কমানো এবং ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার আর্থিক শক্তি দুর্বল করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।  রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপরও তাই চাপ তৈরির ব্যবস্থা রাখা হয়েছে।

ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী।  আমেরিকা যদি ভবিষ্যতে এই আইনের ক্ষমতা ব্যবহার করে ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসায়, তা হলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে।  রফতানিকারীদের উপরও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে ভারত-আমেরিকার বাণিজ্য আলোচনা নিয়েও নতুন করে চাপ তৈরি হতে পারে।  দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে ইতিমধ্যেই একাধিক বিষয়ে মতপার্থক্য রয়েছে।  তার মধ্যে রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে নতুন শুল্কের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

তবে আপাতত ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়নি।  এখন প্রশ্ন একটাই, ট্রাম্প প্রশাসন নতুন আইনে পাওয়া ক্ষমতা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করে কি না।  সেই সিদ্ধান্তের দিকেই নজর নয়াদিল্লির।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।