পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর তরফে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব করা হয়েছে। এর ফলে এই সময় ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে।
এই পরিস্থিতিতে PNB-এর তরফে গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যে কাজগুলির জন্য সরাসরি ব্যাঙ্কের শাখায় যেতে হয়, সেগুলি ধর্মঘট শুরুর আগেই করে নেওয়া ভালো।
ব্যাঙ্কের নোটিশ অনুযায়ী, গ্রাহকরা ধর্মঘটের আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ লেনদেন ও অন্যান্য শাখাভিত্তিক কাজ সম্পূর্ণ করে নিতে পারেন। নগদ টাকা জমা বা তোলার মতো প্রয়োজন থাকলে সেগুলিও আগে থেকে পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ধর্মঘটের সময় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে PNB। গ্রাহকরা UPI, PNB ONE মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারবেন।
নগদের প্রয়োজন হলে ATM এবং ADWM ব্যবহারের পরামর্শও দিয়েছে ব্যাঙ্ক। এছাড়াও গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী Customer Service Points (CSPs) এবং Business Correspondents (BCs)-এর পরিষেবা নিতে পারবেন।
PNB-এর পরামর্শ, ধর্মঘটের প্রস্তাবিত দিনগুলিতে শাখার পরিষেবা নিয়ে সমস্যা এড়াতে প্রয়োজনীয় কাজগুলি আগে থেকেই মিটিয়ে রাখা উচিত। বিশেষ করে যে কাজগুলি শুধুমাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে করা সম্ভব, সেগুলি শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে না রাখাই ভালো।
উল্লেখ্য, PNB এর নোটিশে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটকে প্রস্তাবিত ধর্মঘট হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে কোনও পরিবর্তন হলে ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুসরণ করতে হবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
