★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

গরু চোর সন্দেহে গণপিটুনি, দিনহাটায় যুবকের মৃত্যু

গরু নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে মারধরের অভিযোগ, রাতভর রাস্তায় পড়ে থাকার পর সকালে হাসপাতালে মৃত্যু; ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার গরু চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে মীর আল্লামা কবীর (২৯) নামে ওই যুবকের। রবিবার গভীর রাতে কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের বাত্রিগাছ এলাকায় ঘটনাটি ঘটে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, নিজের কাকার একটি গরু নিয়ে আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন কবীর। সেই সময় স্থানীয় কয়েকজন তাঁকে গরু চোর সন্দেহে আটক করেন বলে অভিযোগ। এরপর তাঁকে মারধর করা হয় বলে পরিবারের দাবি।

অভিযোগ, মারধরের পর রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। রাতভর সেখানেই পড়েছিলেন ওই যুবক। সকালে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা কাচু মিয়ার দাবি, দিনে গরু নিয়ে যেতে অসুবিধা হওয়ায় রাতেই গরুটি নিয়ে যাচ্ছিলেন তাঁর ছেলে। তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন। পরিবারের অভিযোগ, বাকিদের ছেড়ে দেওয়া হলেও কবীরকে আটকে মারধর করা হয়। এমনকি মৃতের পরিবারের আরও অভিযোগ করেন, কবীরকে আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়েছিল। টাকা চাওয়ার পরও তাঁকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয় বলে পরিবারের দাবি।

ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের পরিবারের তরফে থানায় কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

দিনহাটা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবারের তরফে অভিযোগ পাওয়া গিয়েছে এবং চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তদন্তের পরই ঘটনার পুরো বিষয়টি স্পষ্ট হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।