★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ক্লাস ইলেভেনের পড়ুয়াদের মোবাইল কিনতে ১০ হাজার টাকা দেওয়া বন্ধের ইঙ্গিত শুভেন্দুর, ‘টাকা বেশি লাগলে লাগুক’

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ক্লাস ইলেভেনের পড়ুয়াদের মোবাইল ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার বদলে এবার শিক্ষামূলক ট্যাব দেওয়ার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ‘সারথি’ সাইকেল বিতরণ কর্মসূচির মঞ্চ থেকে এ বিষয়ে সরকারের ভাবনার কথা জানান তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “আমরা আর মোবাইল ফোন দেব না। আমরা এডুকেশন রিলেটেড ট্যাব দেব।” অর্থাৎ পড়ুয়াদের হাতে সাধারণ মোবাইল ফোন তুলে দেওয়ার পরিবর্তে শুধুমাত্র শিক্ষার কাজে ব্যবহার করা যাবে, এমন ট্যাব দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

শুভেন্দু বলেন, “জানুয়ারি মাসে বিগত সরকার দশ হাজার টাকা করে ক্লাস ইলেভেনের ছাত্রদের জন্য মোবাইল কেনার যে টাকা দিত, আমি হায়ার এডুকেশন সেক্রেটারিকে এবং চার মন্ত্রীকেও বলেছি, এখন থেকেই ভাবুন।”

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে সরকারের অতিরিক্ত খরচ হলেও আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “টাকা বেশি লাগলে লাগুক। আমরা প্রয়োজনে শুধুমাত্র এডুকেশন রিলেটেড ট্যাব দেব, মোবাইল ফোন আমরা দেব না!”

পড়ুয়াদের শিক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রসঙ্গেও এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা আমাদের ভাবতে হবে। এই সংস্কার আমরা করে না গেলে, এই সংস্কার আমরা করে যেতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের প্রজন্মকে সঠিক ভাবে তৈরি করতে পারব না।”

অর্থাৎ, শুভেন্দু অধিকারীর এ দিনের বক্তব্য অনুযায়ী, আগামী বছর থেকে ক্লাস ইলেভেনের পড়ুয়াদের মোবাইল কেনার জন্য আগের মতো ১০ হাজার টাকা দেওয়ার পরিবর্তে শিক্ষামূলক ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে এই ট্যাব কবে থেকে দিবে, কত টাকার ট্যাব দেওয়া হবে এবং কোন কোন পড়ুয়া এই সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি মুখ্যমন্ত্রী।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।