বর্তমানে Open and Distance Learning (ODL) এবং Online Learning-এর মাধ্যমে বিভিন্ন ডিগ্রি ও অন্যান্য শিক্ষাক্রমে ভর্তি হওয়ার ক্ষেত্রে DEB ID গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। UGC-এর Distance Education Bureau (DEB) অনুযায়ী, ODL/Online Programme-এ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি DEB-ID তৈরি করা বাধ্যতামূলক।
এই DEB ID-এর মাধ্যমে শিক্ষার্থীরা UGC কর্তৃক স্বীকৃত Higher Educational Institution (HEI) এবং অনুমোদিত ODL/Online Programme সম্পর্কে তথ্য যাচাই করতে পারবেন। ফলে ভর্তি নেওয়ার আগে প্রতিষ্ঠান ও কোর্সটি UGC-এর অনুমোদিত কি না, তা যাচাই করার সুযোগ থাকে।
DEB ID কী?
DEB ID (Distance Education Bureau ID) হলো একটি ইউনিক ID, যা ODL বা Online Programme-এ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের তৈরি করতে হয়। UGC-এর DEB portal-এর মাধ্যমে এই ID তৈরি করা যায়। DEB ID তৈরির জন্য শিক্ষার্থীর ABC ID থাকা বাধ্যতামূলক। একবার DEB ID তৈরি হলে ODL/Online learning-এর পুরো শিক্ষাজীবন জুড়ে এটি ব্যবহার করা যায়।
DEB ID কেন গুরুত্বপূর্ণ?
DEB ID চালুর অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যাতে UGC কর্তৃক স্বীকৃত/অনুমোদিত প্রতিষ্ঠান এবং অনুমোদিত ODL/Online Programme-এ ভর্তি হন, তা নিশ্চিত করা। ভর্তির আগে DEB portal-এর মাধ্যমে সংশ্লিষ্ট Higher Educational Institution (HEI) এবং Programme-এর recognition/approval status যাচাই করা যায়। এর ফলে অননুমোদিত প্রতিষ্ঠান বা অনুমোদনহীন কোর্সে ভর্তি হওয়ার ঝুঁকি কমে।
DEB ID তৈরি করতে কী লাগবে?
DEB ID তৈরি করার আগে শিক্ষার্থীর ABC ID থাকতে হবে। ABC ID না থাকলে প্রথমে DigiLocker-এর মাধ্যমে ABC ID তৈরি করতে হবে। এরপর সেই ABC ID ব্যবহার করে UGC-এর DEB portal-এ গিয়ে DEB ID তৈরি করা যায়।
DEB ID তৈরির ধাপ
১. প্রথমে ABC ID তৈরি করুন
DigiLocker-এর মাধ্যমে আপনার ABC ID তৈরি করে নিন।
২. UGC-DEB-এর official portal-এ যান
DEB ID তৈরির জন্য UGC-এর official DEB website ব্যবহার করতে হবে।
Official DEB Portal:
https://deb.ugc.ac.in
৩. ABC ID ব্যবহার করে registration করুন
DEB portal-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে registration করতে হবে। সেখানে আপনার ABC ID ব্যবহার করে DEB ID তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
৪. DEB ID সংরক্ষণ করুন
DEB ID তৈরি হওয়ার পর সেটি সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে ODL/Online Programme সংক্রান্ত admission বা academic records-এর ক্ষেত্রে এই ID প্রয়োজন হতে পারে।
ABC ID ছাড়া DEB ID তৈরি করা যাবে না
UGC-এর DEB নির্দেশিকা অনুযায়ী, ABC ID ছাড়া DEB ID তৈরি করা সম্ভব নয়। তাই যেসব শিক্ষার্থী এখনও ABC ID তৈরি করেননি, তাঁদের প্রথমে DigiLocker-এর মাধ্যমে ABC ID তৈরি করতে হবে।
DEB ID কতদিন বৈধ থাকবে?
DEB ID-এর validity কোনও একটি নির্দিষ্ট academic session-এর মধ্যে সীমাবদ্ধ নয়। UGC-এর তথ্য অনুযায়ী, এটি শিক্ষার্থীর ODL/Online learning-এর পুরো lifecycle জুড়ে valid থাকবে। অর্থাৎ, ভবিষ্যতে ODL/Online mode-এ আরও programme-এ ভর্তি হলেও একই DEB ID ব্যবহার করা যাবে।
DEB ID Online Apply Link:- Apply Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
