বড় সিদ্ধান্ত বিহার সরকারের! ফেল করলেও আর ফেল নয়, এবার থেকে মার্কশিটে লেখা থাকবে “কৌশল কে লিয়ে পাত্র”

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হলেও আর কপালে জুটবে না ‘ফেল’ তকমা।  পড়ুয়াদের মানসিক ট্রমা ও সামাজিক গ্লানি মুছতে এবার পরীক্ষা নিয়মে এক যুগান্তকারী ও নজিরবিহীন বদল আনতে চলেছে বিহার সরকার।  বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (BSEB)-এর দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের ক্ষেত্রে এক সংবেদনশীল ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার।  নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা পড়ুয়াদের মার্কশিটে আর ‘Fail’ শব্দটি লেখা থাকবে না; তার পরিবর্তে এবার থেকে ‘Eligible for Skill Training’ বা ‘কৌশল কে লিয়ে পাত্র’ লেখা থাকবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানান, পরীক্ষায় কম নম্বর পেলে কোনো ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় না।  তাঁদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো আলাদা প্রতিভা থাকে।  কেবল একটি পরীক্ষার ওপর ভিত্তি করে কাউকে ‘ফেল‘ দিয়ে দিলে তার মনোবল ভেঙে যায়।  সেই কারণেই সরকার এই চিরাচরিত নিয়ম বদল করতে চলেছে।চূড়ান্ত এই সিদ্ধান্তের ফলে, নতুন ব্যবস্থায় অনুত্তীর্ণ পড়ুয়ারা আর ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যাবে না, বরং মার্কশিটের এই ইতিবাচক বার্তা তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে মূল স্রোতে ফিরে আসার এক নতুন ও সম্মানজনক বিকল্প পথ খুলে দেবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।