কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ। MBA, CA, CMA, MCA-সহ একাধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NPCC)। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি শূন্যপদে জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে NPCC-র দফতরে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোন কোন পদে হবে নিয়োগ?
জেনারেল ম্যানেজার (HR) পদে ১ জন, ম্যানেজার (Finance) পদে ১ জন, ম্যানেজার (HR) পদে ২ জন, ম্যানেজার (IT) পদে ২ জন এবং ম্যানেজার (Rajbhasha) পদে ১ জন নিয়োগ করা হবে। এছাড়া ডেপুটি ম্যানেজার (Finance) পদে ৪ জন এবং ডেপুটি ম্যানেজার (Law) পদে ১ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ১২টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
জেনারেল ম্যানেজার (HR) পদের জন্য HR বা Personnel Management-এ বিশেষীকরণ-সহ MBA অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ১৮ বছরের কাজের অভিজ্ঞতা।
ম্যানেজার (Finance) পদের জন্য CA, CMA অথবা Finance-এ MBA ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ম্যানেজার (HR) পদের জন্য HR বা Personnel Management-এ বিশেষীকরণ-সহ MBA অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এই পদের ক্ষেত্রেও ৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
ম্যানেজার (IT) পদের জন্য Computer Science বা Information Technology-তে B.E. অথবা MCA ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ম্যানেজার (Rajbhasha) পদের জন্য হিন্দিতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্নাতক স্তরে ইংরেজি বিষয় হিসেবে থাকা বাধ্যতামূলক। এই পদের জন্যও ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। হিন্দিতে PhD থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যদিকে, ডেপুটি ম্যানেজার (Finance) পদের জন্য CA, CMA অথবা Finance-এ MBA ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ডেপুটি ম্যানেজার (Law) পদের জন্য আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আইন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা:
জেনারেল ম্যানেজার (HR) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫০ বছর। ম্যানেজার পদগুলির জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল:
জেনারেল ম্যানেজার (HR) পদে বেতন স্কেল ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা। ম্যানেজার পদে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা এবং ডেপুটি ম্যানেজার পদে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। এর পাশাপাশি DA, HRA, CPF, Gratuity এবং Leave Encashment-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আবেদন ফি:
General ও OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে SC, ST, PwBD, EWS এবং Ex-Servicemen প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের NPCC-র নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের যোগ্যতা যাচাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হতে পারে। তবে কতজন আবেদন করছেন, তার উপর ভিত্তি করে সংস্থা প্রয়োজনে অন্য পদ্ধতিতেও প্রার্থী বাছাই করতে পারে। যাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তাঁদের প্রথম এক বছর প্রবেশন কর্মী হিসেবে কাজ করতে হবে। এই সময় তাঁদের কাজের দক্ষতা ও পারফরম্যান্স দেখা হবে।
সময়সীমা:
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনের লিঙ্ক: https://recruit-jobs.in/npcc
আবেদনের আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।
বিজ্ঞপ্তি: http://npcc.gov.in/writereaddata/others/Advertisement%20Final301026.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
