★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

এলাকার রাস্তা ভাঙা হলে এবার সরাসরি ফোন করুন অগ্নিমিত্রা পালের দেওয়া নম্বরে, জানানো যাবে অভিযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসন্ন দুর্গাপূজার আগে রাজ্যের সমস্ত পৌরসভা এলাকার বেহাল রাস্তা দ্রুত মেরামতের জন্য বড় পদক্ষেপ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনায় রাজ্যজুড়ে খানাখন্দ সংস্কারের কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে এই কাজের গতি বাড়াতে প্রশাসন এবার সরাসরি সাধারণ মানুষের মতামত ও সহযোগিতাকেই হাতিয়ার করতে চাইছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিজের পোস্টে মন্ত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন, পৌর এলাকার বাসিন্দারা এখন ঘরে বসেই তাদের এলাকার নির্দিষ্ট খারাপ বা ভাঙাচোরা রাস্তার তথ্য (ডিটেইলস) সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন। এই উদ্দেশ্যে পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ তত্ত্বাবধানে চালু করা হয়েছে একটি ডেডিকেটেড ‘গ্রিভেন্স কল সেন্টার’।

পোস্টে লিখেছেন তিনি,

মাননীয় মুখ্যমত্রীর নেতৃত্বে পুরো পশ্চিমবঙ্গ জুরে রাস্তা মেরামতের কাজ চলছে।পৌরসভা এলাকার বাসিন্দারা তাদের এলাকার খারাপ রাস্তা গুলোর details আমাকে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা গুলো মেরামত করার জন্য। সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত আমাদের grievance call center – এ ফোন করেও জানাতে পারেন।

কীভাবে জানাবেন অভিযোগ?
এরজন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন। টোল-ফ্রি নম্বর: ১৮০০৩৪৫০৯৩৮ প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে যাবে কল করা।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ রাস্তা সারাইয়ের কাজের জন্য ইতিমধ্যেই প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর আগেই রাজ্যবাসীকে খানাখন্দহীন মসৃণ রাস্তা উপহার দিতে দিনরাত এক করে কাজ করবে পূর্ত দপ্তর। আসলে উৎসবের মুখে খানাখন্দে ভরা রাস্তা দ্রুত মেরামত করা হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সকলেই। এবার সেই আশ্বাসকে বাস্তবে রূপ দিতেই যুদ্ধকালীন তৎপরতায় কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।