★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

LPG Gas Booking New Update: রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড় বদল, গ্রামেও ২৫ দিন পরেই বুক করা যাবে সিলিন্ডার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় খবর।  LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়মে পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার।  এবার থেকে গ্রাম ও শহর দুই এলাকার গ্রাহকরাই একই নিয়মে গ্যাসের পরের সিলিন্ডার বুক করতে পারবেন।  অর্থাৎ, আগের সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পরেই ফের LPG সিলিন্ডার বুক করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এতদিন গ্রামীণ এলাকার গ্রাহকদের ক্ষেত্রে দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হত।  সেই নিয়মে এবার বদল আনা হয়েছে।  ৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

এর আগে শহরাঞ্চলের গ্রাহকরা একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর পরবর্তী সিলিন্ডার বুক করতে পারতেন।  কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে অপেক্ষার সময় ছিল ৪৫ দিন।

পশ্চিম এশিয়ায় উত্তেজনার সময় LPG সরবরাহ নিয়ে চাপ তৈরি হওয়ায় চাহিদা নিয়ন্ত্রণ করতে এই নিয়ম চালু করা হয়েছিল।  সেই সময় শহর ও গ্রামের জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়।

নতুন নিয়মে সেই পার্থক্য আর থাকছে না।  গ্রাম এবং শহর সব এলাকার গ্রাহকদের জন্যই ২৫ দিনের নিয়ম কার্যকর হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনার সময় LPG সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে চাহিদা নিয়ন্ত্রণের জন্য বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে LPG সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গ্রামীণ এলাকার জন্য ৪৫ দিনের অপেক্ষার নিয়ম তুলে নেওয়া হয়েছে।  এখন থেকে দেশজুড়ে LPG সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে অভিন্ন ২৫ দিনের নিয়ম কার্যকর থাকবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।