মাধ্যমিক পাশেই দিল্লি সরকারের চাকরির সুযোগ, MTS-সহ ১,২৬০ পদে নিয়োগ, বিস্তারিত জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরির খোঁজ করছেন? বিশেষ করে মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি পেতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (DSSSB) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। MTS এবং জুনিয়র ইঞ্জিনিয়ার-সহ একাধিক পদে মোট ১ হাজার ২৬০ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ?

DSSSB এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,২৬০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে রয়েছে MTS General Duty পদে ৭৫৭টি, MTS Aaya (Female) পদে ২৩৯টি এবং বিভিন্ন দফতরে MTS পদে আরও ৭৯টি শূন্যপদ। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ১৮৫ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

MTS পদের ক্ষেত্রে অধিকাংশ দফতরে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। তবে কয়েকটি দফতরের ক্ষেত্রে মাধ্যমিকের পাশাপাশি নির্দিষ্ট নিয়মে ITI পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। কিছু দফতরের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বেতন স্কেল:

এই পদগুলিতে নিয়োগ হলে বেতন পদ অনুযায়ী আলাদা হবে। MTS পদে মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বেতন ৩৫,৪০০ টাকা থেকে শুরু। Delhi Transco Limited-এর ক্ষেত্রে বেতনক্রম ৫২,০০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন মূল্য:

সবাইকে আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে। তবে মহিলা, SC, ST, PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি দিতে হবে না।

কি ভাবে হবে নিয়োগ?

MTS পদের জন্য One Tier পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে Two Tier পরীক্ষা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিভেকশনের জন্য ডাকা হবে। পরীক্ষার দিনক্ষণ পরে DSSSB-র ওয়েবসাইটে জানানো হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের DSSSB এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: https://dsssbonline.nic.in

 

DSSSB Multi-Tasking Staff & Junior Engineer Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।