ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রকের ভার প্রহ্লাদ জোশীর হাতে, কে এই পাঁচবারের সাংসদ? জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী।  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  নতুন পূর্ণকালীন শিক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রহ্লাদ জোশীই শিক্ষা মন্ত্রকের কাজ দেখবেন।  বর্তমানে তিনি কেন্দ্রের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই শিক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর অভিজ্ঞ নেতা হিসেবে প্রহ্লাদ জোশীর উপরই এই দায়িত্ব অর্পণ করা হয়।

কে এই প্রহ্লাদ জোশী?

কর্নাটকের বিজয়পুরায় ১৯৬২ সালের ২৭ নভেম্বর জন্ম তাঁর।  রেলকর্মীর পরিবারে বেড়ে ওঠা জোশী হুব্বলির রেলওয়ে স্কুলে পড়াশোনা করেন।  পরে কে. এস. আর্টস কলেজ থেকে বিএ‌ পাশ করেন।  ছাত্রজীবন থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকেই তাঁর সাংগঠনিক জীবনের সূচনা।

১৯৯২ সালে ধারওয়াড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পান। এরপর ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন।  ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি কর্নাটক বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলান।  ২০০৪ সালে প্রথমবার ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।  এরপর টানা আরও চারবার জিতে বর্তমানে তিনি পাঁচবারের সাংসদ।

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তাঁর অভিজ্ঞতা কম নয়।  সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। কয়লামন্ত্রী থাকাকালীন দেশে কয়লা উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্যিক খনি সংস্কারের জন্য তাঁর ভূমিকা আলোচনায় আসে।  বর্তমানে নতুন ও নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী হিসেবে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্মভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য এবং ‘পিএম সূর্য ঘর‘ প্রকল্পের কাজও তাঁর তত্ত্বাবধানে চলছে।

অন্যদিকে, নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে চলা আন্দোলনের মধ্যে শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।  তাঁর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পান প্রহ্লাদ জোশী।  রাজনৈতিক মহলের ধারণা, আগামী দিনে মন্ত্রিসভার রদবদলের সময় একজন স্থায়ী শিক্ষামন্ত্রী নিয়োগ করা হতে পারে।  ততদিন পর্যন্ত দেশের শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন প্রহ্লাদ জোশী।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।