★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

১ অক্টোবর থেকে ট্রেনে কড়া টিকিট চেকিং, টিকিটের সঙ্গে রাখতে হবে আসল পরিচয়পত্র

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উৎসবের মরসুমে ট্রেন যাত্রীদের জন্য অত্যন্ত জরুরি খবর। আপনিও কি পুজোর ছুটিতে ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে ১ অক্টোবর থেকে রেলের এই বিশেষ নিয়ম ও কড়া টিকিট পরীক্ষার বিষয়টি অবশ্যই জেনে রাখুন। কারণ, প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে না পারলে কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও আপনার যাত্রার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমনকি রেলের নিয়ম অনুযায়ী জরিমানাও হতে পারে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আসলে, উৎসবের মরসুমে ট্রেনে অতিরিক্ত ভিড়, টিকিটের অপব্যবহার এবং বিভিন্ন সংরক্ষণ কোটা ও ছাড়ের অনিয়ম রুখতে ভারতীয় রেল স্পেশাল টিকিট চেকিং ড্রাইভ চালাতে চলেছে। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা এক মাস ট্রেন ও স্টেশনে এই বিশেষ টিকিট চেক অভিযান চালাবে।

এর ফলে শুধু যাত্রীর হাতে থাকা টিকিট দেখেই বিষয়টি শেষ হবে না। প্রয়োজন অনুযায়ী টিকিটের সঙ্গে যাত্রীর বৈধ পরিচয়পত্রও দেখবে। বিশেষ করে ছাড় বা নির্দিষ্ট সংরক্ষণ কোটার সুবিধা নিয়ে কাটা টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত নজরদারি থাকবে।

রেলের লক্ষ্য, যে ব্যক্তির নামে টিকিট বুক করা হয়েছে তিনিই যাত্রা করছেন কি না এবং টিকিট কাটার সময় কোনও বিশেষ সুবিধা নেওয়া হলে সংশ্লিষ্ট যাত্রী সেই সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা যাচাই করা। আসল আইডি দেখাতে না পারলে টিকিট বাতিলসহ ন্যূনতম ৫০০ টাকা জরিমানা এবং সেই সাথে অতিরিক্ত চার্জ আদায় করা হবে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি একটি টিকিটে একাধিক যাত্রী ভ্রমণ করেন, তবে তাঁদের মধ্যে অন্তত একজনের কাছে আসল ও বৈধ পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা প্রবীণ নাগরিক (Senior Citizen), রেলওয়ে পাস, প্রতিবন্ধী কোটা বা অন্য কোনো বিশেষ ছাড়ের (Concession) টিকিট ব্যবহার করে যাত্রা করবেন, তাঁদের নথিপত্র অত্যন্ত কড়াভাবে যাচাই করা হবে। নথিতে সামান্য গরমিল পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনে ভ্রমণের সময় নিজের কাছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ব্যাঙ্কের পাসবইয়ের (ছবিসহ) মতো যেকোনো একটি আসল সরকারি পরিচয়পত্র সাথে রাখুন। তবে মনে রাখবেন, কেন্দ্র সরকারের অনুমোদিত ডিজিলকার (DigiLocker) অ্যাপে থাকা ডিজিটাল আইডি এক্ষেত্রে গ্রাহ্য করা হতে পারে, কিন্তু সাধারণ স্ক্রিনশট বা ছবি কোনোভাবেই চলবে না।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।