WB Job News 2026: বার্নপুর হাসপাতালে প্যারামেডিক্যাল পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের বার্নপুর অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর অধীনস্থ আইআইএসসিও (IISCO) স্টিল প্ল্যান্ট অধীনে বার্নপুর হাসপাতালে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  হাসপাতালের ‘প্রফেশিয়েন্সি ট্রেইনি’ হিসেবে ক্রিটিকাল কেয়ার ও ডায়ালিসিস টেকনিশিয়ান পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ মার্চ সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: ৭টি
১. ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান: ৫টি
২. ডায়ালিসিস টেকনিশিয়ান: ২টি

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ক্রিটিকাল কেয়ার ও ডায়ালিসিস টেকনিশিয়ানে সরকার স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।  এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা ।

বয়সসীমা: প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: ১৭,৮৯০ – ২৫,০০০ হাজার টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি: এটা মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেবে। এরজন্য প্রার্থীদের আগামী ২৩ মার্চ ২০২৬ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বার্নপুর হাসপাতালের ওপিডি ব্লকের কনফারেন্স হলে সমস্ত নথিপত্রসহ সরাসরি উপস্থিত হতে হবে। এবং নিয়োগটি ১৮ মাসের প্রশিক্ষণভিত্তিক অস্থায়ী শিক্ষানিশ হিসেবে নিয়োগ করবে।

ইন্টারভিউতে অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত Application Form (Annexure-A) পূরণ করে এবং Undertaking (Annexure-B) জমা দিতে হবে।  সঙ্গে রাখতে হবে দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। এছাড়া জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ডিগ্রির মার্কশিট ও সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

এর পাশাপাশি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, ঠিকানার প্রমাণ এবং যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।  প্রার্থীদের অবশ্যই মূল কাগজপত্রের সঙ্গে এক সেট স্ব-স্বাক্ষরিত (self-attested) ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

IISCO Steel Plant (ISP) Paramedical Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।