Jan Kalyan Shivir 2026: এক ক্যাম্পেই ৫২টি সরকারি প্রকল্পের সুবিধা, দেখুন কবে ও কোথায় বসবে জন কল্যাণ শিবির – JKS

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য জুড়ে শুরু হচ্ছে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)।  এই বিশেষ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকার আগামী ১৫ জুন থেকে ১৭ জুন, ২০২৬ পর্যন্ত সারা রাজ্যে জন কল্যাণ শিবিরের আয়োজন করতে চলেছে।  এই শিবিরে এক জায়গাতেই বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন, নথি যাচাই, সুবিধা গ্রহণ এবং অভিযোগের নিষ্পত্তির সুযোগ মিলবে।

আপনার এলাকায় কবে জন কল্যাণ শিবির বসবে? কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? শিবিরে যেতে কী কী নথি সঙ্গে রাখতে হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

সরকারি দপ্তরে বারবার না গিয়ে এক জায়গায় একাধিক সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ করে দিতেই পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে জন কল্যাণ শিবির।  এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, পিএম কিষান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রীসহ কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫২টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও জমির খতিয়ানে নাম সংশোধন, পাট্টার জন্য আবেদন, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবার সুবিধাও মিলবে এই ক্যাম্পে।  ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে বারবার ঘুরতে হবে না; এক জায়গাতেই মিলবে একাধিক পরিষেবার সুবিধা।

আপনার এলাকায় কবে ও কোথায় বসবে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)? দেখুন

১) সর্বপ্রথম জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।  নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) ওয়েবসাইটের হোমপেজে থাকা “Locate Your Shivir” অপশনে ক্লিক করুন।  এরপর আপনার জেলা, ব্লক/পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড নির্বাচন করুন।

৩) প্রয়োজনীয় তথ্য নির্বাচন করার পর নিচে আপনার এলাকার জন কল্যাণ শিবিরের তারিখ, সময় ও স্থান দেখতে পাবেন।

৪) নির্ধারিত দিনে উক্ত শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের জন্য আবেদন, নথি যাচাই, অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য পরিষেবার সুবিধা নিতে পারবেন।

👉 জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir) কবে ও কোথায় বসবে তা জানতে এখানে ক্লিক করুন – Click Now 

জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir) ২০২৬: কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন সম্পূর্ণ তালিকা

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী ১৫ জুন থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)।  এবার দেখে নেওয়া যাক জন কল্যাণ শিবিরে কোন কোন প্রকল্প ও পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

জন কল্যাণ শিবিরে উপলব্ধ প্রকল্প ও পরিষেবাসমূহ

✅ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)

✅ আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)

✅ আধার এনরোলমেন্ট ও সিডিং

✅ অটল পেনশন যোজনা

✅ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (BMSSY)

✅ সিএএ (CAA) আবেদন

✅ ক্রেডিট লিংকেজ টু SHGs

✅ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (DDU-GKY)

✅ ই-শ্রম (E-Shram)

✅ জয় জোহার

✅ এমজিএনআরইজিএস জব কার্ড

✅ কন্যাশ্রী যোজনা / বেটি বাঁচাও যোজনা

✅ কিষান ক্রেডিট কার্ড (KCC)

✅ মেধাশ্রী (OBC)

✅ জমির খতিয়ান সংশোধন (Minor Correction of Land Records)

✅ হর্টিকালচার মিশন (MIDH)

✅ মুদ্রা লোন

✅ জমির নামজারি (Mutation of Land Records)

✅ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিম (NAPS)

✅ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)

✅ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (NSAP)

✅ পাট্টার জন্য আবেদন

✅ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা

✅ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা

✅ প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন

✅ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা

✅ প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা

✅ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

✅ পিএম-কিষান সম্মান নিধি

✅ পিএম-মৎস্য কিষান সমৃদ্ধি সহ-যোজনা

✅ পিএম-স্বনিধি (স্ট্রিট ভেন্ডর লোন)

✅ পিএম-বিশ্বকর্মা

✅ প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)

✅ প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস (PMFME)

✅ প্রধানমন্ত্রী জনধন যোজনা

✅ প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধন (PM-VIKAS)

✅ প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ

✅ প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)

✅ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PMIS)

✅ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা

✅ রোজগার সেবা পোর্টাল

✅ শিক্ষাশ্রী

✅ শিক্ষাশ্রী (ST)

✅ সয়েল হেলথ কার্ড

✅ সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)

✅ স্বচ্ছ ভারত মিশন (শহর)

✅ স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)

✅ তপশিলি বন্ধু

✅ উদ্যোগ রেজিস্ট্রেশন

✅ উৎকর্ষ বাংলা

✅ পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প

✅ পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড

কেন যাবেন জন কল্যাণ শিবিরে?

জন কল্যাণ শিবিরে গিয়ে এক জায়গাতেই একাধিক সরকারি প্রকল্পে আবেদন, নথি সংশোধন, নাম নথিভুক্তকরণ, ঋণ ও বৃত্তি সংক্রান্ত তথ্য, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এবং বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করা যাবে।  ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হবে না।  আর অবশ্যই শিবিরে যাওয়ার আগে আপনার সমস্ত নথি সাথে নিয়ে যাবেন

জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir) অফিসিয়াল পোর্টাল লিংকক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।