★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

SIR-এর নতুন অর্থ ‘স্পেশাল ইনসেন্টিভ ফর রুলিং পার্টি’, দাবি মমতার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর আসল রূপ হলো ‘স্পেশাল ইনসেন্টিভ ফর রুলিং পার্টি’— বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কেন্দ্রের শাসকদল বিজেপিকে সরাসরি নিশানা করে তিনি কটাক্ষের সুরে বলেন, “এসআইআর (SIR)-এর নতুন নাম হচ্ছে আসলে ‘স্পেশাল ইনসেন্টিভ ফর বিজেপি।’ যেখানে S-এর অর্থ স্পেশাল, I-এর অর্থ ইনসেন্টিভ এবং R-এর অর্থ রুলিং পার্টি তথা বিজেপি।

এদিন তিনি কেন্দ্রের ‘রুলিং পার্টি’ বা শাসকদল বিজেপিকে নিশানা করে অভিযোগ করেন, SIR-এর নামে ভোটার তালিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রদবদল করা হয়েছে, যার সরাসরি সুবিধা পেয়েছে বিজেপি। এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার কারণে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়াও এদিন নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধের প্রসঙ্গ টেনে মোদী সরকারকে আরও কোণঠাসা করেন মমতা। একটি সংবাদমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে তিনি জানান, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে কমিশনের একাধিক সিদ্ধান্ত ও নির্দেশের বিরুদ্ধে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন।

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের ভিন্ন মতামত বা আপত্তি যে কোনো প্রশাসনিক প্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ। কমিশন স্পষ্ট করেছে যে, SIR সংক্রান্ত সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারের সর্বসম্মত সম্মতিক্রমেই নেওয়া হয়েছিল।তবে কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করে তাঁর অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে পুরনো ভোটার তালিকা ব্যবহার করে পুনরায় নির্বাচন করার জোরালো দাবিও জানিয়েছেন তিনি। মমতার এই মন্তব্যের জেরে দেশের রাজনৈতিক মহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে বিতর্ক এক নতুন মাত্রা পেল।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।