Mirabai Chanu Wins India’s First CWG Gold: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাঈ চানু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ এ ভারতের পদকের খাতায় প্রথম স্বর্ণপদক যোগ করলেন দেশের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু।  রবিবার মহিলাদের ৪৮ কেজি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি মোট ১৯০ কেজি ওজন তুলে সোনার পদক জয় করেন।  এই জয়ের মাধ্যমে কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার স্বর্ণপদক জিতে নতুন নজির গড়লেন ৩১ বছর বয়সী এই অলিম্পিক পদকজয়ী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রতিযোগিতার স্ন্যাচ পর্বে প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় সফলভাবে সেই ওজন তুলে কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড গড়েন মীরাবাঈ।  এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি উত্তোলন করে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে দেন।  ক্লিন অ্যান্ড জার্ক পর্বেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স বজায় রেখে মোট ১৯০ কেজি ওজন তুলে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।

এদিন ভারতের জন্য পদকের সূচনা করেছিলেন পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে ঋষিকান্ত সিং, যিনি রুপোর পদক জিতেছিলেন।  এরপর মীরাবাঈর স্বর্ণজয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের নাম লেখান।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।