রাজ্যে আন্দোলনকারীদের গ্রেফতার, কেন্দ্রকে চুক্তি মনে করিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন সিজেপি (CJP)-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, বাস্তবে তা মানা হচ্ছে না।  তাঁর অভিযোগ, বিহার ও পশ্চিমবঙ্গে বহু ছাত্র-যুবকে গ্রেফতার করা হয়েছে।  পাশাপাশি দিল্লি-সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সহায়তা করা স্বেচ্ছাসেবকদের নজরদারি ও হয়রানির ঘটনাও সামনে আসছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাঙ্কা কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে নতুন করে কোনও মামলা দায়ের করা যাবে না।  তিনি আরও দাবি করেন, এই বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতার লিখিত নথি দ্রুত প্রকাশ করতে হবে এবং আইনি প্রক্রিয়া নিয়ে স্পষ্ট সময়সূচি জানাতে হবে।  অন্যথায় ফের আন্দোলনে বসতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন তিনি।

উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি, নিট (NEET) প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির ডাকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি হয়।  পশ্চিমবঙ্গেও আন্দোলনকে ঘিরে অশান্তির অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ।  এই পরিস্থিতিতে ধৃতদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সিজেপি।  সংগঠনের দাবি, বিভিন্ন রাজ্যে আইনজীবীদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে, যাতে গ্রেফতার হওয়া আন্দোলনকারীরা দ্রুত আইনি সহায়তা পান।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।