মোদি সরকারের ১২ বছরে সর্বনিম্ন রুপির মান: ৫৮ থেকে ৯৬ এ পৌঁছালো ডলারের দাম

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানে বড় ধরনের ধস নেমেছে এবং তা এক নতুন রেকর্ড গড়েছে।  শুক্রবার (১৫ মে) এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৬ রুপি, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন মান।  ভারতীয় মুদ্রার এমন নজিরবিহীন হাল অবশ্য নতুন কিছু নয়; মোদি শাসনকালেই টাকার দামে বারবার এমন অস্থিরতা দেখা গেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় এসেছিল, তখন ১ ডলারের দাম ছিল প্রায় ৫৮ টাকা ৫৬ পয়সা।  গত ১১ বছরে রুপির এই বিশাল অবমূল্যায়ন নিয়ে এখন দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।  ভারতীয় টাকার মানের এমন লাগাতার ছন্দপতন নিয়ে বারবার প্রশ্ন উঠলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

রুপির এই সাম্প্রতিক ধসের পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে বৈশ্বিক পরিস্থিতি।  গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে।  এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে এবং তেলের দামও লাফিয়ে বাড়ছে।  একপর্যায়ে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ থেকে ১০২ ডলার ছাড়িয়ে গিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।