স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এর চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে। এরপরই দেশজুড়ে জনগণনা (Census 2027) এর প্রথম পর্যায় শুরু হবে বলে জানিয়েছে স্বরাস্ট্রমন্ত্রক ।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবারের জনগণনা হবে দুটি ধাপে। প্রথমে শুরু হবে প্রস্তুতিপর্ব, যা চলবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর প্রথম পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ‘হাউজলিস্টিং’ বা বাড়ি ও পরিবারের তালিকা তৈরি করা। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে আবাসনের অবস্থা এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত ৩৩টি প্রশ্নের উত্তর সংগ্রহ করা হবে। ইতিমধ্যে প্রকাশ করেছে ৩৩টি প্রশ্নের তালিকা। এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে সবাইকে।
৩৩ টি প্রশ্ন দেখে নিন
২০২৭ এর জনগণনা প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সরকার মোট ১১,৭১৮.২৪ কোটি টাকা অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জনগণনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লক্ষ ফিল্ড-ওয়ার্কার (Enumerators) প্রয়োজন হবে। এই কর্মীদের মধ্যে বেশিরভাগই হবেন স্কুলশিক্ষক। এই কর্মীরা নিজেদের নিয়মিত চাকরির পাশাপাশি জনগণনার কাজ করবেন। যদিও জনগণনা প্রক্রিয়াটিও এসআইআই প্রক্রিয়ার মতো ডিজিটাল ভিক্তিক হবে। প্রথমবারের মতো এবারের ডিজিটাল জনগণনায় প্রায় ৩০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। নিখুঁত পরিসংখ্যান নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই সংস্করণের জন্য থাকবে আলাদা মোবাইল অ্যাপ। সেই অ্যাপেই তথ্য সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, দেশে শেষবার জনগণনা অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়ে থাকে। সেই হিসেবে ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও, কোভিড–১৯ অতিমারির কারণে তা আর করা সম্ভব হয়নি। ফলে জনগণনার কাজ পিছিয়ে যায়।
