WB Madhyamik Result 2026 Date Out: ৮ মে ফল প্রকাশ, কিভাবে মাধ্যমিক রেজাল্ট 2026 চেক করবেন দেখুন! বড় ঘোষণা পর্ষদের!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৬ (WB 10th Result Date 2026) কবে প্রকাশিত হবে, তার দিনক্ষণ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)।  আজ পর্ষদের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কবে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার ফলাফল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (Madhyamik Pariksha 2026) শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) থেকে এবং তা চলেছিল ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।  প্রতিদিন পরীক্ষা শুরু হতো সকাল ১০:৪৫ মিনিটে এবং শেষ হতো দুপুর ২টায়।

আজ পর্ষদের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ৮ মে ২০২৬ (শুক্রবার) প্রকাশ করা হবে।  এদিন পরীক্ষার্থীরা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।  এছাড়াও, পরবর্তীতে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

পর্ষদের তরফ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ফলাফল সংক্রান্ত আপডেট ও প্রয়োজনীয় নির্দেশাবলী জানতে শুধুমাত্র বোর্ডের অফিসিয়াল পোর্টাল নিয়মিত অনুসরণ করতে।  এই বিজ্ঞপ্তিটি ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের স্বার্থে জারি করা হয়েছে, যাতে নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ এবং সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমে একই দিনে ফলাফল বিতরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2026 কিভাবে চেক করবেন অনলাইনে দেখুন –

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2026 দেখা যাবে বিভিন্ন অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে। পরীক্ষার্থীরা www.result.wbbsedata.com, fastresult.in, https://iresults.net/ ও www.results.shiksha সহ নানান ওয়েব পোর্টাল থেকে উক্ত দিন রেজাল্ট চেক করতে পারবেন। রেজাল্ট দেখার জন্য দরকার পড়বে মাধ্যমিক এডমিট কার্ড রোল নম্বর ও জন্ম তারিখ / রেজিস্ট্রেশন নাম্বারের।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।