আজ, ১৪ এপ্রিল ২০২৬-এ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। তাঁর এই ইস্তফার সাথে সাথেই প্রায় দুই দশকের ‘নীতীশ জমানার’ ইতি ঘটল। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিহার বিজেপির প্রভাবশালী নেতা সম্রাট চৌধরি। বিহারের ইতিহাসে এই প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে কেউ পূর্ণাঙ্গ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
আজ সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন নীতীশ কুমার। ২০০০ সাল থেকে বিভিন্ন দফায় বিহারের শাসনভার সামলেছেন তিনি। তবে এবার নীতীশ কুমারকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জেডিইউ জোট, যার ফলেই এই বড় রদবদল।
উল্লেখ্য, বিহার বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি বরাবরই রাজ্যে বিজেপির একনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত তাই তাঁকে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দিচ্ছেন।
