ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) দিল্লি এনসিআর এ কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কাজের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে চুক্তির ভিত্তিতে মোট ২৮ জন কর্মী নেওয়া হবে। নিয়োগ করা হবে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এবং পারফিউশনিস্ট পদে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে বি.এসসি পাশ থাকা লাগবে। অন্যদিকে, পারফিউশনিস্ট পদের জন্য বি.এসসি ডিগ্রির পাশাপাশি কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে।
বয়সসীমা:
মেডিকেল ল্যাবরেটরি পদের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। আর অপরদিকে পারফিউশনিস্ট পদের জন্য সর্ব্বোচ ৪০ বছর বয়সী হতে হবে।
আবেদন ফি:
SC, ST ও PWD প্রার্থী ছাড়া সবার জন্য আবেদন ফি ২৯৫ টাকা দিতে হবে। তবে সেটি হবে ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে। এরজন্য প্রার্থীকে যেকোনো ব্যাংক থেকে ২৯৫ টাকার একটি ডিমান্ড ড্রাফট (DD) তৈরি করতে হবে, যা “Broadcast Engineering Consultants India Ltd, Noida” এর নামে হবে।
কিভাবে আবেদন করতে হবে
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অফলাইনে ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের পাঠাতে হবে। আবেদন ফর্ম টি বিজ্ঞপ্তির সঙ্গে পেয়ে যাবেন সেটি প্রিন্ট করে ডাউনলোড করে নিতে হবে এরপর সেটা ফিলাপ করতে হবে। এরপর আপনার ফর্মের সাথে নিম্নলিখিত ডকুমেন্ট গুলো জেরক্স কপি দিতে হবে। আপনাকে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও মার্কশিট। এছাড়া দশম শ্রেণির অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে। আধার কার্ড এবং প্যান কার্ড। পাশাপাশি পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট ও জাতিগত শংসাপত্র।
সবগুলো একটা খামের মধ্যে ভরে তার ওপর পদের নাম ও অ্যাডভার্টাইজমেন্ট নম্বর লিখে আগামী ২৭ এপ্রিল আবেদনপত্রটি বিকেল ৬টার মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা: Broadcast Engineering Consultants India Limited (BECIL),BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida- 201307 (U.P)
BECIL Medical Lab Technician Recruitment Notification 2026: PDF Download

