UPSC CMS Exam 2026: সরকারি হাসপাতালে চিকিৎসক হওয়ার সুযোগ, আবেদন শুরু সিএমএস পরীক্ষায়

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এমবিবিএস পাসদের জন্য সরকারি চাকরির বড় সুযোগ নিয়ে এলো ইউপিএসসি! ইতিমধ্যে ইউপিএসসি-র সিএমএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবায় মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য এই পরীক্ষা আয়োজন করে থাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে , আগামী ২ অগস্ট ২০২৬ সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়াও সিএমএস পরীক্ষার মাধ্যমে এ বার মোট ১৩৫৮টি শূন্যপদে দু’টো ক্যাটাগরিতে চিকিৎসক নিয়োগ করা হবে। যার মধ্যে , প্রথম ক্যাটাগরিতে সেন্ট্রাল হেলথ সার্ভিসের অধীনে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে ৮৬৪ জনকে।  এবং ক্যাটেগরি-২-এর অধীনে মোট ৪৯৪টি পদে নিয়োগ হবে। এর মধ্যে ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার পদে রয়েছে ৪৫০টি শূন্যপদ।  পাশাপাশি, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে (NDMC) ১৪টি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লিতে (MCD) ৩০টি পদে চিকিৎসক নিয়োগ করবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  এরজন্য প্রার্থীকে ১১ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এমবিবিএস (MBBS) পাস হতে হবে।  যারা এমবিবিএস-এর ফাইনাল ইয়ারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারাও আবেদন করতে পারবে।

বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের রয়েছে বয়সের ছাড়।

নিয়োগ পদ্ধতি: আবেদনকারীকে দুটি ধাপে উত্তীর্ণ হতে হবে। প্রথম ধাপে ৫০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষায়, যেখানে ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিং।  এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই দ্বিতীয় পর্যায়ে ১০০ নম্বরের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এখানে উত্তীর্ণ হলেই দেবে সরাসরি নিয়োগ।

আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ২০০ টাকা এছাড়া সবার জন্য আবেদন সম্পূর্ণ ফ্রি।

বেতন স্কেল: ৭ম পে‌ বেতন অনুযায়ী মাসিক বেতন ৫৬,১০০ টাকা এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।

আবেদন কিভাবে করবেন
আবেদনকারীকে অনলাইন এ https://upsconline.nic.in অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

UPSC Combined Medical Services Examination 2026 Notification: Download PDF 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।