তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের দায়িত্ব নিয়েই : প্রথম দিনেই বড় তিন ঘোষণা জানুন কী কী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি।  গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পড়ান।  এদিন শপথ গ্রহণের পর চেন্নাইয়ের সচিবালয়ে (সেন্ট জর্জ ফোর্ট) এসে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যভার গ্রহণ করলেন ‘তামিলগা ভেট্টি কাড়াগাম’ (TVK) প্রধান জোসেফ বিজয় (থালাপতি)। রবিবার সচিবালয়ে নিজের দপ্তরে বসার পর মুহূর্ত থেকেই শুরু হয় তাঁর বহুপ্রতীক্ষিত ‘ইন্সট্যান্ট অ্যাকশন’।  কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, দায়িত্ব নিয়েই তিনি প্রথম তিনটি জনহিতকর ফাইলে স্বাক্ষর করেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের প্রথম তিন ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাজ্যের সকল গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান।  সাধারণ মানুষের মাসিক খরচ কমাতে এই সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ।  পাশাপাশি, নারী সুরক্ষা নিশ্চিত করতে তিনি রাজ্যজুড়ে একটি বিশেষ ‘উইমেন সেফটি ফোর্স‘ গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়াও, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি জেলায় পৃথক ‘অ্যান্টি-ড্রাগ ট্রাফিকিং ইউনিট’ স্থাপনের ফাইলে সই করেছেন তিনি।  প্রথম দিনেই থালাপতির এই ঝোড়ো ইনিংস দেখে বিশেষজ্ঞ মহলের ধারণা, তামিল রাজনীতিতে এবার সত্যিই বড় কোনো পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।