সরকারি হস্টেলে কাজের সুযোগ তৈরি হল চাকরিপ্রার্থীদের জন্য। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ শয্যাবিশিষ্ট আদিবাসী ছাত্রীদের কেন্দ্রীয় হস্টেলে (ST Girls’ Central Hostel) ছয়টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত চাওয়া হয়েছে।
পুরুলিয়ার বরাবাজার ব্লকের বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ ক্যাম্পাসে অবস্থিত এই হস্টেলের জন্য সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদে একটি করে শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপারিনটেনডেন্ট ও ম্যাট্রন পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
সুপারিনটেনডেন্ট: যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ১৫,০০০ টাকা।
ম্যাট্রন: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৯,০০০ টাকা।
কুক: ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন ৭,০০০ টাকা।
হেল্পার: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। মাসিক বেতন ৫,০০০ টাকা।
দারোয়ান কাম নাইট গার্ড: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। মাসিক বেতন ৬,০০০ টাকা।
কর্মবন্ধু (পার্ট টাইম): অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন ৫,০০০ টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। পশ্চিমবঙ্গের এসসি ও এসটি প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় পাঁচ বছর এবং ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত।
কিভাবে হবে নিয়োগ?
সুপারিনটেনডেন্ট ও ম্যাট্রন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্নপত্রে। বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট। লিখিত পরীক্ষার পর ২৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
অন্য দিকে, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে ২৫ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে কোন্ পরীক্ষা হবে না।
আবেদনের পদ্ধতি:
নির্দিষ্ট আবেদনপত্রে আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র এবং কাজের অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্রও দিতে হবে।
আবেদনপত্র একটি সিল করা খামে জমা দিতে হবে। খামের উপরে যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
দ্য প্রজেক্ট অফিসার-কাম-ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার,
Backward Classes Welfare & Tribal Development,
Collectorate Compound (Near SP Office),
PO & Dist. – Purulia, PIN – 723101.
আবেদনপত্র সরাসরি নির্দিষ্ট দফতরের ড্রপ বক্সে জমা দেওয়া যাবে অথবা ডাকযোগে পাঠানো যাবে।
আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিট।
বিজ্ঞপ্তি: https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2026/11/17950685237664.pdf
আবেদনপত্র: https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2026/11/17950685664999.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
