রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) অধীনে মোট ১০৮টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে AYUSH Medical Officer, Pharmacist এবং Staff Nurse পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী মাসিক বেতন ২২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩২,০০০ টাকা। পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৯ নভেম্বর ২০২৬ থেকে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ ডিসেম্বর এবং চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৬।
কোন কোন পদে নিয়োগ করা হবে
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, মোট চারটি বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে AYUSH Medical Officer পদে ৩৬টি এবং দ্বিতীয় বিভাগে ৩২টি শূন্যপদ রয়েছে। Pharmacist (Allopathic) পদে ৩৮ জন এবং Staff Nurse (GNM) পদে ২ জন কর্মী নেওয়া হবে। AYUSH Medical Officer পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩২,০০০ টাকা, Pharmacist পদে ২২,০০০ টাকা এবং Staff Nurse পদে ২৫,০০০ টাকা করে বেতন পাবেন।
যোগ্যতা:
AYUSH Medical Officer পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BHMS, BAMS অথবা BUMS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে এবং সংশ্লিষ্ট কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। BHMS ডিগ্রির ক্ষেত্রে Homoeopathy Central Council Act, 1973-এর Second Schedule-এ অন্তর্ভুক্ত যোগ্যতা থাকতে হবে। এই পদে Homoeopathy, Ayurvedic অথবা Unani বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD ডিগ্রি থাকলে অতিরিক্ত নম্বর পাওয়া যাবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গেpd fস্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
Pharmacist (Allopathic) পদে আবেদনের জন্য Pharmacy Council of India (PCI) অথবা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক ফার্মাসিতে ২বছরের Diploma in Pharmacy (D.Pharm) থাকতে হবে। পাশাপাশি West Bengal Pharmacy Council থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। যাঁদের B.Pharm অথবা M.Pharm ডিগ্রি রয়েছে, তাঁরাও এই পদে অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ পাবেন। এই পদের জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি বাংলা ভাষা জানতে হবে।
Staff Nurse (GNM) পদে আবেদনের জন্য Indian Nursing Council স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। প্রার্থীদের West Bengal Nursing Council-এর বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এই পদেও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানা বাধ্যতামূলক।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ২ ডিসেম্বর। চূড়ান্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ ডিসেম্বর।
এই নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ ডিসেম্বর ২০২৬ এবং চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৬।
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, পেশাগত ডিগ্রি বা ডিপ্লোমার নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মোট ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তি: https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2026/11/17950713429012.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
