রাজ্য সরকারি দপ্তরে ৫৬ হাজার টাকা বেতনে কেমিস্ট নিয়োগ, কারা পাবেন সুযোগ? রইল বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) তরফে জলসম্পদ উন্নয়ন ও তদন্ত দপ্তরের অধীনে ‘কেমিস্ট’ (Chemist) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেটে এই নিয়োগ দেবে।  এবং মোট শূন্যপদ ৬টি‌।
এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  আজ ১৩ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বেতন স্কেল: ১৬ পে লেভেল হিসেবে শুরুর মাসিক বেতন ৫৬,১০০ টাকা হলেও পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ৩৬ বছরের বেশি হলে হবে না।  তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে রসায়ন (Chemistry) বিষয়ে সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।  এছাড়াও দুই বছরের জল এনালাইসিস কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বাংলা ভাষা পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে।

আবেদন ফি: ২১০ টাকা। এটি‌ শুধুমাত্র ওবিসি ও জেনারেল প্রার্থীদের দিতে হবে। তবে বাকিদের কোনো আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে, তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে বাছাইয়ের জন্য একটি স্ক্রিনিং টেস্ট নিতে পারে।

কিভাবে আবেদন করবেন
যোগ্য প্রার্থীদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে।  উল্লেখ্য যে, এই ৬ টি পদ টেম্পোরারি হলেও পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

WBPSC Chemist Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।