পুজোর আবহে রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা। পুলিশ, স্কুলশিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন-সহ একাধিক দফতরে মোট ৪৫,১৮৫টি পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়ম মেনে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
মুখ্যমন্ত্রী জানান, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরে ১,৮৮৬টি পদে নিয়োগ করা হবে। পুলিশ বিভাগে ডেপুটি কমিশনার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও লেডি কনস্টেবল-সহ বিভিন্ন পদে ৯৯৬ জনকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি পদে নিয়োগ করা হবে।
তবে সবচেয়ে বেশি নিয়োগ হতে চলেছে স্কুলশিক্ষা দফতরে। এই দফতরে মোট ৩৩,১৯১টি পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, বিভিন্ন স্তরের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্রধান শিক্ষক-শিক্ষিকা পদেও নিয়োগের পরিকল্পনা রয়েছে।
স্কুলশিক্ষা দফতরে কোথায় কত নিয়োগ?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রাথমিক স্তরে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ৪,৪৩২ জন এবং উচ্চ প্রাথমিক স্তরে ৬,০৫২ জনকে নিয়োগ করা হবে। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ১২,৩৪৩ জন, ফার্স্ট গ্রেড টিচার পদে ১,০৩২ জন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) পদে ২৩ জন নিয়োগের কথা জানানো হয়েছে। পাশাপাশি হেডমাস্টার ও হেডমিস্ট্রেস পদে ৪,৩৯৪ জনকে নিয়োগ করা হবে।
কোন দফতরে কত নিয়োগ?
নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরে ১,৮৮৬টি, পুলিশ বিভাগে ৯৯৬টি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি এবং স্কুলশিক্ষা দফতরে ৩৩,১৯১টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫,১৮৫টি পদে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, মন্ত্রিসভা এই পদগুলিতে নিয়োগের অনুমোদন দিয়েছে। নিয়োগের নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
