★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অঙ্কিতা হত্যাকাণ্ডে বিচার চেয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি রাহুল গান্ধীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অঙ্কিতা ভান্ডারী হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা ভিআইপির পরিচয় প্রকাশের দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, সমাজমাধ্যমে চিঠির বিষয়বস্তু প্রকাশ করে তিনি সিকিমের রাজ্যপাল হিসেবে দুষ্মন্ত গৌতমের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাহুল গান্ধীর বক্তব্য, ১৯ বছর বয়সি অঙ্কিতা ভান্ডারীকে হত্যার ঘটনার চার বছর পেরিয়ে গেলেও সেই ভিআইপির পরিচয় নিয়ে প্রশ্নের নিষ্পত্তি হয়নি। তাঁর দাবি, সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে এখনও অসন্তোষ রয়েছে। অঙ্কিতার পরিবার-সহ অনেকেই এই ঘটনার সঙ্গে দুষ্মন্ত গৌতমের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। তবে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন কোনও দাবি করেননি রাহুল।

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল গৌতমের রাজ্যপাল পদে নিয়োগ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্যপাল পদে থাকাকালীন সাংবিধানিক সুরক্ষার কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুষ্মন্ত গৌতমকে রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেছেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, দুষ্মন্ত গৌতমের নিয়োগের সুপারিশ করে প্রধানমন্ত্রী নারীদের নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি। রাষ্ট্রপতির কাছে রাহুলের আবেদন, অঙ্কিতার বাবা-মায়ের ন্যায়বিচারের প্রত্যাশা যেন বিফলে না যায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছে একটি রিসর্টে কাজ করার সময় খুন হন অঙ্কিতা ভান্ডারী। এই ঘটনায় রিসর্টের মালিক পুলকিত আর্য-সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে ভিআইপির পরিচয় নিয়ে ওঠা প্রশ্ন এবং সেই সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।