রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক নীলম মীনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরই ছেলে। অনীশ রায় নামের ওই যুবক ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করে মায়ের বিরুদ্ধে এই বিস্ফোরক দাবি করেছেন।
তাঁর অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাঁকে এবং তাঁর পরিচিতদের ওপর লাগাতার মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
ভিডিও বার্তায় অনীশ দাবি করেন, ব্যক্তিগত জীবন, সামাজিক মেলামেশা ও বন্ধুত্বের ওপর তাঁর পরিবার থেকে দীর্ঘদিন ধরে অন্যায্য বিধিনিষেধ চাপানো হয়েছিল। এই পরিস্থিতির কারণে তিনি তীব্র মানসিক কষ্টের শিকার হয়েছেন। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে তাঁর বন্ধু লাভিকা এবং লাভিকার পরিবারকেও নানাভাবে ভয় দেখানো ও হয়রানি করা হচ্ছে বলে ওই যুবক অভিযোগ করেছেন।
https://www.instagram.com/reel/Ddqn0dlxl-1/?stkn=MXdxM3IzYWMzMjBuMw==
অনীশের দাবি, এই পারিবারিক বিবাদের সূত্র ধরে রাজনৈতিক প্রভাবও ব্যবহার করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি নেতা উমেশ রায়কে পুরো বিষয়টি নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এরপর সেই ভুল তথ্যের ওপর ভিত্তি করে উমেশ রায়ের সাহায্য নিয়ে কিছু লোক এবং বিজেপি কর্মীরা তাঁর বন্ধু লাভিকার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। অনীশের দাবি, শুধু লাভিকার পরিবারই নয়, তাঁর সঙ্গে যোগাযোগ রাখার কারণে আরও বেশ কয়েকজনকেও নানাভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজের পারিবারিক পরিচয় দিয়ে অনীশ রায় জানিয়েছেন, তাঁর বাবা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং তাঁর বোন বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী)। উদ্ভূত পরিস্থিতিতে নিজের ও বন্ধুদের নিরাপত্তার স্বার্থে তিনি বিভিন্ন রাজনৈতিক দল, যুব সংগঠন এবং নাগরিক অধিকার রক্ষা সংস্থাগুলির জরুরি হস্তক্ষেপ ও সাহায্য প্রার্থনা করেছেন।
তবে অনীশ রায়ের এই সমস্ত গুরুতর অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করেনি এমডি ৩৬০ নিউজ। এছাড়াও এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা বা অভিযুক্ত অন্য কোনো পক্ষের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে পুরো বিষয়টি এখন পর্যন্ত একতরফা অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।
https://www.instagram.com/reel/DdrAQY8IpDw/?stkn=MW1wNWxzdWN4Nncybg==
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
