ভূমিহীন ক্ষেতমজুর কৃষক বন্ধুর টাকা কে কে পাবেন – অনলাইনে স্ট্যাটাস চেক করুন | Bhumihin Krishak Bandhu Status Check Link – 123

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • ভূমিহীন কৃষক ফর্ম ফিলাপ স্ট্যাটাস চেক
  • ভূমিহীন কৃষক বন্ধুর আবেদন স্ট্যাটাস চেক করুন
  • আবেদন এপ্রুভ হলে বার্ষিক ৪০০০ টাকা পাবেন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ “ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প” ইতিমধ্যেই রাজ্যের বহু ভূমিহীন কৃষকের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।  আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে খুব সহজেই অনলাইনে আপনার আবেদনের স্থিতি (Krishak Bandhu Status Check) যাচাই করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, কী তথ্য লাগবে — সব বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করে যাচাই করুন, “ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প”-এ আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা (Bhumihin Krishak Bandhu Status Check Online 2026)।

যদি আপনার নাম নথিভুক্ত থাকে এবং আবেদন অনুমোদিত (Approved) হয়, তাহলে প্রতি বছর দুই কিস্তিতে মোট ৪০০০ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে পশ্চিমবঙ্গ সরকার।

“ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প”-এ আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এজন্য নিকটবর্তী দুয়ারে সরকার শিবিরে (Registration Camp) গিয়ে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। নির্ধারিত ফর্ম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিতে হবে সংশ্লিষ্ট ক্যাম্পে।

আবেদন জমা দেওয়ার পর অনলাইনে স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন আপনার আবেদন অনুমোদিত (Approved) হয়েছে কিনা।

আবেদন অনুমোদিত হলে প্রতি বছর মোট ৪০০০ টাকা দুই কিস্তিতে প্রদান করা হবে—

  • রবি মরশুমে ২০০০ টাকা
  • খরিফ মরশুমে ২০০০ টাকা

এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার।

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প”-এর স্ট্যাটাস চেক করতে হলে আবেদন করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল অথবা ভূমিহীন কৃষকের আধার কার্ড নম্বর প্রয়োজন হবে।

নিচে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে, কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে Bhumihin Krishak Bandhu Status Check করবেন।

ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি – Bhumihin Krishak Bandhu Status Check Online 2026 –

১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টাল www.matirkatha.wb.gov.in এখানে আসতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টালের হোম পেজে নিচে থাকা “ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প” – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Application Status তার নিচে থাকা Know your Application Status এই লেখার উপরে চাপ দিন।

৪) যে কৃষকের আবেদনের স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন, সেই আবেদনকারী ভূমিহীন কৃষকের ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এখন দেখে নিন ভূমিহীন কৃষকের আবেদন ফর্মটি অফিস থেকে অনলাইনে এন্ট্রি করা হয়েছে কিনা।  এছাড়াও সেই কৃষকের স্ট্যাটাস এপ্রুভ নাকি পেন্ডিং ইত্যাদি সমস্ত তথ্য।

Bhumihin Krishak Bandhu Application Status Check Link:- Click Now 

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক লিংক- ক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।